Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশিতে মিলল কোটি কোটি টাকা, গয়না এবং তিনটি কুমিরও!

প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশিতে মিলল কোটি কোটি টাকা, গয়না এবং তিনটি কুমিরও!

Online Desk জানুয়ারি 10, 2025
kumir.jpg

ওঙ্কার ডেস্ক: ১৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশিতে নগদ কোটি কোটি টাকা, সোনা, বেনামী গাড়ি উদ্ধারের পাশাপাশি পাওয়া গেল তিনটি কুমিরও! প্রাক্তন ওই বিজেপি বিধায়কের নাম হরবংশ সিং রাঠোর।
কোটি কোটি টাকা কর ফাঁকির অভিযোগে রবিবার থেকে মধ্যপ্রদেশের সাগরে হরবংশ রাঠোর এবং প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশরওয়ানির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর। আয়কর দফতরের আধিকারিকরা জানান, ১৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। তল্লাশি অভিযানে কোটি টাকার বেশি মূল্যের সোনা ও রুপোর গয়না ছাড়াও নগদ তিন কোটি টাকা উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, রাজেশ কেশরওয়ানি বিজেপি নেতা হরবংশ সিং রাঠোরের সঙ্গে যৌথভাবে বিড়ির ব্যবসা করতেন। কেশরওয়ানি একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তিনি নির্মাণ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
হরবংশ সিং রাঠোরের বাড়িতে তল্লাশি চালানোর সময় আয়কর বিভাগের আধিকারিকরা বাড়ি সংলগ্ন পুকুরে তিনটি কুমির দেখতে পান। বিষয়টি জানানো হয় স্থানীয় বন বিভাগকে। প্রসঙ্গত, ২০১৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন হরবংশ সিং রাঠোর।

Post Views: 276

Continue Reading

Previous: পুণেতে সহকর্মীকে খুনে পুলিশকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
Next: ‘ভোট আসলেই বিরোধীদের হেনস্থা করে পুলিশ’, শাসক দলকে কটাক্ষ অর্জুন পুত্র পবন সিংয়ের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.