Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বন্যা পরিস্থিতির অবনতি জলের তলায় অসম, বন্যায় মৃত কমপক্ষে ১৮

বন্যা পরিস্থিতির অবনতি জলের তলায় অসম, বন্যায় মৃত কমপক্ষে ১৮

Online Desk জুন 3, 2024
assam-flood.png

সঞ্জীব গোঁগোঁই,গুয়াহাটিঃ রেমালের প্রভাবে গত মঙ্গলবার থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয় অসমে। তারই জেরে রাজধানী শহর গুয়াহাটি-সহ অসমের গ্রামের পর গ্রাম প্লাবিত। রাজ্যের ১৩টি জেলার ৫ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। বন্যায় মৃতের সংখ্যা ১৮। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে।
অসমে বন্যা পরিস্থিতির অবনতি। রাজ্যের ১৩টি জেলার ৫ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। সোমবার সকালে নতুন করে তিনজনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮। অসম রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ৫৬৪টি গ্রামের আট হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। ১৯৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। বন্যায় ১০৩টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকা। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। উত্তর পূর্ব সীমান্ত রেলের নিউ হাফলং- চন্দ্রনাথপুর শাখায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। গুয়াহাটি, গোয়ালপাড়া এবং ধুবরিতে ব্রহ্মপুত্র নদীর জল ক্রমশ বাড়ছে। একই সঙ্গে বরাক, ধানসিঁড়ি, কোপিলি, বুড়িডিহিং, গৌরাং এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, রেমালের প্রভাবে গত মঙ্গলবার থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয় অসমে।

Post Views: 107

Continue Reading

Previous: গণনায় কারচুপির আশঙ্কা সেলিম-সুজনের
Next: নির্বাচনের ফলাফল কি হতে চলেছে , শুরু হয়েছে শেষ মুহূর্তের কাউন্ট ডাউন

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.