Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অজি দর্পচূর্ণ বিশ্বকাপ সেমিতে টিম রোহিত

অজি দর্পচূর্ণ বিশ্বকাপ সেমিতে টিম রোহিত

Online Desk জুন 25, 2024
FB_IMG_1719299462516-1.jpg

স্পোর্টস ডেস্ক :দুরন্ত জয় ভারতীয় দলের। সোমবার বিশ্বকাপের সুপার ৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ রানে জিতে শেষ চারে পৌঁছে গেলেন রোহিত শর্মা’রা। প্ৰথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময় ২০ ওভারে ২০৫ রান করেন রোহিত’রা। কুড়ি-বিশের ফরম্যাটে বড় রান চেজ করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলছিলেন ট্র্যাভিস হেড। তাই একটা সময়ে তাঁকে রুখে দেওয়াই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দলের। ১৭তম ওভারে তাঁকে ফিরিয়ে ম্যাচ জেতার রাস্তা পরিষ্কার করে দেন জশপ্রীত বুমরাহ। এই সুবাদে ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। ২৪ রানে ম্যাচটি জিতে সেমি ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেন রোহিত’রা।

এ দিন অজিদের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে আগুনে মেজাজে দেখা যায় অধিনায়ক রোহিত’কে। বিরাট কোহলি শূন্য রানে ফেরার পর গোটা দলকে দায়িত্ব নিয়ে সুরক্ষিত রানে পৌঁছে দেন ভারত অধিনায়ক। মাত্র ৪১ বলে তাঁর বিধ্বংসী ৯২ রানের ইনিংস ২০০’র গণ্ডী টপকাতে সাহায্য করে ভারতীয় দলকে। এ দিন অধিনায়কের ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৮টি ছক্কা দিয়ে। শেষের দিকে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া’ও। ২৭ রানে অপরাজিত থাকেন ভারতীয় অলরাউন্ডার। এ দিন জোড়া উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও মার্কোস স্টোইনিস। একটি উইকেট নেন জস হ্যাজলউড।

অস্ট্রেলিয়া’কে ২০৬ রান করা থেকে রুখতে গিয়ে একটা সময় বেশ খানিকটা চাপে পড়ে যেতে দেখা যায় ভারতীয় দলকে। ওপেন করতে নামা ট্র্যাভিস হেড এবং মিচেল মার্স দু’জনই দুরন্ত ব্যাটিং করছিলেন। মার্স’কে ৩৭ রানে থামানো গেলেও হেড নাজেহাল করে দেন ভারতীয় দলকে। কঠিন সময়ে বিপদ থেকে বাঁচতে বুমরাহ’র হাতে বল তুলে দেন রোহিত। সুযোগ পেয়ে নিজেকে প্রমান করে দেন বুমরাহ। বিধ্বংসী ট্র্যাভিস হেড(৪৩ বলে ৭৬)’কে আউট করে সাজঘরে ফেরান তিনি। আর হেড ফেরার সঙ্গে সঙ্গেই ভারতের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ভারতের দেওয়া বড় রান আর চেজ করতে পারেননি মিচেল মার্সের দল। ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। এই সুবাদে ২৪ রানে ম্যাচটি জিতে সেমি ফাইনালে উঠে যায় ভারত।

Post Views: 67

Continue Reading

Previous: দুন এক্সপ্রেস আক্রান্ত বাঙালি যাত্রীরা
Next: গুজব ঠেকাতে মাইকিং করছে ব্যারাকপুরের পুলিশ!

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.