Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

Online Desk জানুয়ারি 7, 2025
WhatsApp-Image-2025-01-07-at-5.03.31-PM.jpeg

প্রশান্ত দাস, মালদা:মালদার জেলার ভারত- বাংলাদেশ সীমান্তের সুকদেবপুর এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা,বন্ধ হয়ে যায় বেড়ার কাজ । বিএসএফ এবং বিজিবি বৈঠকের পর ফের শুরু হয় কাঁটাতার দেওয়ার কাজ । জানা গেছে কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ ,বিএসএফের সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল। কিন্তু ওই কাজে বাঁধা দেয় বিজিবি। এরফলে, কিছুক্ষণের জন্য কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা। বাদানুবাদ থেকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রশাসন সূত্রে খবর, সোমবার ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজিবি।মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতেরই অংশ বলে বিজিবিকে বুঝিয়ে দেয় বিএসএফ । এরপর ফের কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের।
সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদহের কালিয়াচক ৩নং ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্ৰাম পঞ্চায়েত এলাকা। বাংলাদেশের এই এলাকাটি পড়ে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ভিডিও দেখুন-

Post Views: 140

Continue Reading

Previous: ফের অস্কারের দৌড়ে ‘পুতুল’,সেরা ছবির বিভাগে মনোনয়ন পেলো ইন্দিরা ধরের ছবি
Next: বাংলাদেশের কাছে কী কী অস্ত্র আছে? দেখে নিন একনজরে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.