Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ; দ্রুত নির্বাচন করার উপদেশ ভারতের

ভারতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ; দ্রুত নির্বাচন করার উপদেশ ভারতের

Online Desk আগস্ট 21, 2025
randher-jaishawal.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে। অভিযোগ করা হয়েছে, আওয়ামি লিগের একাধিক পলাতক নেতা ভারতে বসে বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছেন।
ঢাকার দাবি, এঁদের অনেকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। এমনকি গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে আওয়ামির নেতারা দলীয় প্রচার চালান এবং সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। বিবৃতিতে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের ভূখণ্ড থেকে যদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানো হয়, তা দুই দেশের সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। ঢাকার সাফ বক্তব্য, এতে শুধু দ্বিপাক্ষিক আস্থাই নষ্ট হবে না, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এই অভিযোগের পালটা জবাব দিয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের মাটি ব্যবহার করে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রে অনুমোদন দেয় না ভারত সরকার। একইসঙ্গে ঢাকার উদ্দেশে ভারতের বার্তা, বাংলাদেশে যত দ্রুত সম্ভব মুক্ত ও স্বচ্ছ নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি।
সব মিলিয়ে, বাংলাদেশ সরকারের অভিযোগ ও ভারতের জবাব দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকার এই কড়া ভাষার অভিযোগ এবং দিল্লির পালটা বার্তা ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Post Views: 92

Continue Reading

Previous: হতাশ ইস্টবেঙ্গল, প্রথমবার ডুরান্ড কাপে নেমেই ফাইনালে অভিষেকের ডায়মন্ডহারবার
Next: ডুরান্ড কাপ জিততে আর কত অপেক্ষা করবে ইস্টবেঙ্গল !

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.