Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বৃষ্টির জন্য কানাডা ম্যাচ খেলতেই পারলো না ভারত, মার্কিনদের পরিকাঠামো নিয়ে প্রশ্ন

বৃষ্টির জন্য কানাডা ম্যাচ খেলতেই পারলো না ভারত, মার্কিনদের পরিকাঠামো নিয়ে প্রশ্ন

Online Desk জুন 17, 2024
thumb_16813-1.jpg

স্পোর্টস ডেস্ক :বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল ভারত-কানাডা ম্যাচ। শনিবার ফ্লোরিডায় এক বলও খেলা হল না। টসও করা সম্ভব হয়নি। ভারতীয় সময় রাত ন’টা নাগাদ খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বেশ কয়েকবার মাঠ পর্যবেক্ষণের পর শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। শুক্রবার এখানেই ভেস্তে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। শনিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। এদিন ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলার কথা ছিল রোহিতদের। খেলা শুরুর আগে বৃষ্টি থেমেও যায়। কিন্তু আউটফিল্ড ভেজা ছিল। প্রথমে ভারতীয় সময় রাত আটটায় মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। তারপর আরও এক ঘন্টা পরে আবার পর্যবেক্ষণ হয়। কিন্তু মাঠ তখনও ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। মূলত পিচ কভার এবং খারাপ নিকাশি ব্যবস্থার জন্যই খেলা শুরু করা সম্ভব হল না। ভবিষ্যতে বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের আগে এই বিষয়গুলো আইসিসির নজরে রাখা উচিত। প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটে চলে গিয়েছে ভারত। এদিন বিরাট কোহলির ফর্মে ফেরার দিকে তাকিয়ে ছিল পুরো ভারতীয় দল। কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। ফ্লোরিডা থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দেবেন রোহিতরা।‌ ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ।

Post Views: 105

Continue Reading

Previous: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রী বাহী ট্রেনের পিছনে ধাক্কা মালবাহী ট্রেনের
Next: জয় পেলো স্পেন, লড়াই করে বাজিমাত গতবারের চ্যাম্পিয়ন ইতালিরও

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.