Skip to content
মার্চ 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বর্বর, কাপুরুষোচিত’, কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার নিন্দা জানাল ভারত

‘বর্বর, কাপুরুষোচিত’, কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার নিন্দা জানাল ভারত

Online Desk মার্চ 17, 2026
kabul.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত সোমবার নতুন মাত্রা পেয়েছে। ওই দিন রাতে পাকিস্তানের বিমান বাহিনী কাবুলের এক হাসপাতালে হামলা চালিয়ে ৪০০ জনকে হত্যা করেছে। এর ফলে জখম হয়েছেন ২৫০ জন। ইসলামাবাদের এই হামলার তীব্র নিন্দা জানাল ভারত।

মঙ্গলবার নয়াদিল্লির তরফে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে এটি একটি ‘কাপুরুষোচিত’ ও ‘বিবেকহীন’ কাজ। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল নামে পরিচিত মাদক পুনর্বাসন কেন্দ্রে এই হামলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের তালিবান সরকারের তরফে দাবি করা হয়েছে, এই হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন এবং প্রায় ২৫০ জন জখম হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি এমন একটি প্রতিষ্ঠানে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো এক বর্বর সহিংস কর্মকাণ্ড, যেটি কোনও ভাবেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা যায় না।’ ইসলামাবাদ ‘গণহত্যাকে সামরিক অভিযান হিসেবে দেখানোর’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ভারত। শুধু তাই নয় এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ভারত। নয়াদিল্লি সতর্ক করে বলেছে এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

আফগান সরকারের কর্তারা এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। এই ঘটনা ঘিরে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভারত নিন্দা জানাল। হামলায় হাসপাতালের ভবন ধূলিসাৎ হয়ে গেছে। যদিও ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে, তারা বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়নি। জঙ্গি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল বলে দাবি তাদের।

Post Views: 34

Continue Reading

Previous: বঙ্গ ভোটে কড়া নজর কমিশনের, প্রতি দফায় ২ থেকে আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে
Next: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আবহে ১০ ‘বিদেশি গুপ্তচর’কে গ্রেফতার করল ইরান

সম্পর্কিত গল্প

VOTE-222.jpg

প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর

Online Desk মার্চ 17, 2026
ali-larijani.jpg

হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি? ইজরায়েলের দাবি ঘিরে শোরগোল

Online Desk মার্চ 17, 2026
death.jpg

২ বছরের শিশুকন্যাকে নিয়ে ২৩ তলা থেকে মরণঝাঁপ বাবার, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

Online Desk মার্চ 17, 2026

You may have missed

VOTE-222.jpg

প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর

Online Desk মার্চ 17, 2026
ali-larijani.jpg

হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি? ইজরায়েলের দাবি ঘিরে শোরগোল

Online Desk মার্চ 17, 2026
death.jpg

২ বছরের শিশুকন্যাকে নিয়ে ২৩ তলা থেকে মরণঝাঁপ বাবার, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

Online Desk মার্চ 17, 2026
EC.jpg

সোমের পর মঙ্গলেও রাজ্য পুলিশে রদবদল, কলকাতার ডিসি সেন্ট্রাল সহ ১২ টি জেলা সুপারকে সরালো কমিশন

Online Desk মার্চ 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.