Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এবার সংবিধান থেকে ইন্ডিয়া নামকেই বাদ দিতে চাইলেন বিজেপির সাংসদ

এবার সংবিধান থেকে ইন্ডিয়া নামকেই বাদ দিতে চাইলেন বিজেপির সাংসদ

Online Desk জুলাই 28, 2023
Banshal.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ এবার সংবিধান থেকে ইন্ডিয়া নামকেই বাদ দিতে চাইলেন বিজেপির রাজ্যসভার সদস্য নরেশ বনসাল। শুক্রবার রাজ্যসভায় বিজেপির এই সাংসদ দাবি করেন ইন্ডিয়া নামটি উপনেবেশিক বৃটিশ প্রভুদের দেওয়া ক্রীতদাসের স্মৃতি বহন করে। তাই ইন্ডিয়া নামটি দেশের সংবিধান থেকে বাদ দেবার দাবি জানান বিজেপির রাজ্যসভার সাংসদ নরেশ বনসাল। এদিন রাজ্যসভায় নিজের ভাষণে নরেশ বনসাল বলেন ইন্ডিয়া নামটি বৃটিশ প্রভূদের দেওয়া। তার হাজার হাজার বছর আগে থেকেই এই দেশ ভারতবর্ষ নামে পরিচিত ছিল। আমাদের সংবিধান শুরুই হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলে। ভাষণে নরেশ বনসাল আরও বলেন ১৫ অগাস্ট লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন বৃটিশ উপনিবেশিকতার সমস্ত চিহ্ণ আস্তে আস্তে মুছে ফেলা হবে। তারপরই তার সংগঠন দেশের সংবিধান থেকেও ইন্ডিয়া নামটি মুছে ফেলে হবে। এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা খোঁচা মারতে ছাড়েনি কংগ্রেসও। কংগ্রেস বলেছে ইন্ডিয়া মুছে ফেললে প্রধানমন্ত্রীর মেড ইন ইন্ডিয়ার কি হবে ? এর আগে ২৬টি বিরোধী দলের মহাজোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভালপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর মোদি বলেছিলেন ইন্ডিয়া নামে কি এসে যায় ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনেও ইন্ডিয়া কথাটি রয়েছে। বিরোধীদের কটাক্ষ এখন থেকেই বিরোধীদের মহা জোট মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে বিজেপির কাছে, তাই ইন্ডিয়া নামটিতেই অ্যালার্জি গেরুয়া শিবিরের।

Post Views: 92

Continue Reading

Previous: যোগী আদিত্য নাথের থেকে বুলডোজার ভাড়া করুন:অভিজিৎ গাঙ্গুলী
Next: পর্ষদকে ১০ হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.