স্পোর্টস ডেস্ক :রবিবার বড় পরীক্ষা ভারতীয় বোলারদের। তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের উপরে চাপ তৈরি করেছে ভারত। এই চাপটা ধরে রাখতে হবে পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত। আকাশদীপ ও সিরাজই কিন্তু প্রত্যাশার ফানুস ওড়াচ্ছেন বার্মিহ্যামে।
গিল মহাকাব্য শেষমেশ থামল ১৬১ রানে। ৪২৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডের টার্গেট বিশাল ৬০৮ রান। আর সেই রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। শেষ বেলায় ভারতীয় বোলারদের দাপটের দিন নায়ক একজনই। তিনি ভারত অধিনায়ক শুভমান গিল।
