স্পোর্টস ডেস্ক : যতই ভারতে ধর্মের নামে সাম্প্রদায়িকতা উস্কানি থাকুক এই ভারত কিন্তু কৃষ্ণ আর সিরাজের ভারত। যেখানে দেশের জন্য হিন্দু মুসলিম এক হয় আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসের প্রাকাল্যতে এসে ওভাল টেস্ট লড়াই করে ৭ রানে জিতলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মা আর বিরাট কোহলিহীন ভারত ব্যর্থ হবে সেটা ধরে নিয়েছিল সবাই। কিন্তু কোথায় কী! এই ভারত হারার আগে হারে না। জসপ্রীত বুমরাহকে ছাড়াই টেস্ট জয়। হার দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে টেস্ট জয়। সিরিজ ১-১ করে ফেলা। সেখান থেকে আবার লর্ডসে হার। চতুর্থ টেস্টে হারতে হারতে ড্র। শেষমেষ ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ৬ রানে টেস্ট জয়। মহ. সিরাজ কিন্তু খলনায়ক হয়ে যেতেন হ্যারি ব্রুকের ২১ রানের মাথায় ক্যাচ ফেলে সেখান থেকে ব্রুকের শতরান। তবে ব্রুক আউট হতেই ফের রাজা সিরাজ। দলকে জিতিয়ে তিনি বললেন, ‘উইকেট পাই আর না পাই, রান দিই আর নাই দিই, একটাই লক্ষ্য নিয়ে নেমেছিলাম মাঠে, ঠিক জায়গায় রাখব বলটা। যাতে পাল্টা চাপ তৈরি করা যায়। আমি সব সময় নিজের উপর বিশ্বাস রেখেছি, যে কোনও মুহূর্তে ম্যাচ জেতাতে পারি। সেটাই করে দেখালাম।’ একই সঙ্গে সিরাজ বলেছেন, ‘পঞ্চম টেস্টের প্রথম দিন থেকে আমরা লড়াই করেছি। শেষ পর্যন্ত সেটা চালিয়ে গিয়েছি। এখান থেকে যা পেয়েছি, সবটা বোনাস। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম, মনে হয়েছিল, আমি করে দেখাতে পারব। ‘আত্মবিশ্বাস’এর একটা গুগল থেকে ডাউনলোড করেছিলাম। ’কৃষ্ণও বললেন,এই জয় পেয়ে মনে হয়েছে আমরাও পারি। আমি কখনও আস্থা হারাইনি।
