Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ব্রিটিশ বধ করে বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের সামনে ভারত

ব্রিটিশ বধ করে বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের সামনে ভারত

Online Desk জুন 28, 2024
FB_IMG_1719519545040.jpg

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের ফাইনালে ভারত। গত ওডিআই বিশ্বকাপের পর কুড়ি-বিশের ফরম্যাটেও এবার ট্রফি জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলেন রোহিত শর্মা-বিরাট কোহলি’রা। বৃহস্পতিবার সেমি ফাইনালে ইংল্যান্ড’কে ১৭২ রানের টার্গেট দিয়েছিলেন রোহিত’রা। যার জবাবে ১০০ রান করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছিলেন জস বাটলার’রা। এ দিন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ৬৮ রানে ইংল্যান্ড’কে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।

এ দিন ওয়েস্ট ইন্ডিজের মাঠে দাপুটে বোলিং করলেন অক্ষর ও কুলদীপ। ভারতীয় দুই স্পিন বোলারই ম্যাচটিকে নিজেদের অনুকূলে নিয়ে আসেন। তাঁরা এ দিন তিনটি করে উইকেট নেন। সাফল্য পান জশপ্রীত বুমরাহ’ও। তিনি একটি উইকেট নেন। বর্তমান সময়ে টি২০ ক্রিকেটে ১৭২ রানের টার্গেট নিতান্তই কম বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হত। সেটাই কাজে করে দেখালেন দুই বাঁ হাতি স্পিনার। তাদের দাঁতভাঙ্গা বোলিংয়ের সামনে ইংরেজদের কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। এ দিন ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান হ্যারি ব্রুকের (২৩)।

ভারতের ব্যাটিংও এ দিন খুব একটা ভাল হয়নি। রোহিত-ঋষভ পন্থ ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। রোহিতের ব্যাট থেকে দলের খাতায় যোগ হয় ৫৭ রান। ৩৯ বলে ৬টি চার ও ২ টি ছক্কার সৌজন্যে অর্ধশতাধিক রান সংগ্ৰহ করেন ভারত অধিনায়ক। অন্যদিকে, তরুণ উইকেটরক্ষকের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪৭ রান। তবে রোহিত’রা ভাল খেললেও বিরাট কোহলি ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখছেন। চলতি বিশ্বকাপে দল ফাইনালে উঠে গেলেও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে দেখা গেল না এখনও প্রাক্তন অধিনায়ককে। ফের এই নিয়ে দেশবাসীর সমালোচনার পাত্র হয়ে উঠতে পারেন বিরাট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত।

Post Views: 178

Continue Reading

Previous: তুমুল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ! চাপা পড়ে মৃত ১
Next: দক্ষিণবঙ্গে বইছে বর্ষার বৃষ্টি ভেজা বাতস

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.