Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইংল্যান্ডকে নিয়ে চাপ নেই রোহিতের

ইংল্যান্ডকে নিয়ে চাপ নেই রোহিতের

Online Desk জুন 27, 2024
peoplesreporter_2024-06_a306da69-07d6-49ec-bd5d-176088d27ed3_india_vs_eng.jpg

স্পোর্টস ডেস্ক :২০২২ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেই ট্রফি জয়ের আশা শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ফের সেমিফাইনাল খেলবে ভারত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে বিরাট কোহলিরা। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের পরিসংখ্যান দেখলে দুই দল মুখোমুখি হয়েছে ৪ বার। ২ বার করে জিতেছে দুই দলই। ২০০৭ বিশ্বকাপে ১৮ রানে জেতে ভারত, ২০০৯ বিশ্বকাপে ইংল্যান্ড জয় পায় ৩ উইকেটে। ২০১২ বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারায় ভারত। ৯০ রানে হারতে হয়েছিল তাদের। ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ড জিতেছিল ১০ উইকেটে।আবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই দলের সাক্ষাৎ হয়েছে মোট ২৩ বার। যার মধ্যে ১২ বার জয় পায় ভারত এবং ১১ বার জিতেছে ইংল্যান্ড। ফলে আগামীকাল যে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রতিপক্ষ ইংল্যান্ড হলেও খুব একটা চিন্তিত নন অধিনায়ক রোহিত। তিনি বলেন, সামনে কোন দল রয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা শুধু নিজেদের ক্রিকেটটা খেলতে চাই। চাপ নেওয়ার কিছু নেই। খেলায় হার-জিত থাকেই। আমাদের দলে ভারসাম্য আছে। আমি একদিন রান করছি তো অন্যদিন কোহলি বা হার্দিক রান করছে। টিম গেমটাই খেলতে চাই।

ভারত এবং ইংল্যান্ড দুই দলই তাদের প্রথম একাদশে পরিবর্তন করবে না বলেই জানা যাচ্ছে। শেষ ম্যাচে যে দল ছিল সেই দলই থাকার সম্ভবনা বেশি

Post Views: 120

Continue Reading

Previous: স্বপ্ন শেষ আফগানদের, চোকার্স তকমা সরিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Next: রাজভবন চত্বরে শুভেন্দুর অবস্থানের জট আজও জারি হাইকোর্টে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.