Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • তৃতীয় রাউন্ডে যাওয়ার যুদ্ধে কাতার ম্যাচে সুনীলহীন ভারত

তৃতীয় রাউন্ডে যাওয়ার যুদ্ধে কাতার ম্যাচে সুনীলহীন ভারত

Online Desk জুন 11, 2024
FB_IMG_1718084981245.jpg

স্পোর্টস ডেস্ক :- মঙ্গলবার ডু অর ডাই ম্যাচে কাতারের মুখোমুখি ভারত।ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে হলে শেষ ম্যাচে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সুনীল ছেত্রীর অবসরের পরে প্রথম ম্যাচ ভারতের।

এই ম্যাচ জিতলেই প্রথমবারের জন্য বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার সম্ভাবনা আছে ভারতের। কিন্তু তা সম্ভব হবে তখনই, যদি মঙ্গলবারের অপর ম্যাচে কুয়েত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচও যদি অমীমাংসিত থাকে।
কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চার নম্বরে থাকা আফগানিস্তান পাঁচ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে। তাই আফগানিস্তান ও কুয়েতের মধ্যে ম্যাচ যদি ড্র হয়, তা হলে ভারতের পক্ষে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ড্র করে তৃতীয় রাউন্ডের দরজা খুলে ফেলা সম্ভব। কারণ, গোল পার্থক্যে আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। অপর ম্যাচে ফয়সালা হলে অবশ্য ভারতের সামনে জয় ছাড়া কোনও রাস্তা থাকবে না। সেক্ষেত্রে তাদেরও শেষ ম্যাচে জিততে হবে।

এদিন ভারতীয় কোচ ইগর স্টিমাচ জানালেন,“গত পাঁচ বছরে দলের মধ্যে আশার সঞ্চার করেছি আমরা। যা আগে কখনও ছিল না। দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমার বিশ্বাস, ওরা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।
ওদের দলকে বলেছি, শুধু খেলাটা উপভোগ করো। এ ছাড়া আর কিছু চাই না। দেশের জন্য গর্বিত হয়ে খেলো এবং দেশের ১৪০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে সুযোগ কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করো। কাল আমাদের কাছে ম্যাচের ৯০ মিনিটই সব এবং আমরা প্রয়োজন হলে মাঠে প্রাণ দিয়ে দেওয়ার জন্যও প্রস্তুত”।

Post Views: 116

Continue Reading

Previous: পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Next: বেঙ্গল প্রো লিগের উদ্বোধনে জিৎ,রুক্মিণী

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.