Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীকে এক কেজি জিলিপি পাঠাল বিজেপি

রাহুল গান্ধীকে এক কেজি জিলিপি পাঠাল বিজেপি

Online Desk অক্টোবর 9, 2024
101.png

নিজস্ব প্রতিবেদক : হরিয়ানায় ফের ক্ষমতায় বিজেপি। আর তার পরই গেরুয়া শিবির এক কেজি জিলিপি পাঠাল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। রাহুলের অফিসে পাঠানো হয়েছে জিলিপি।
হরিয়ানার বিজেপি’র তরফে একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। যেখানে লেখা রয়েছে, ‘ভারতীয় জনতা পার্টি হরিয়ানার সমস্ত কার্যকর্তার তরফ থেকে রাহুল গান্ধীর জন্য ওঁর বাড়িতে জিলিপি পাঠানো হয়েছে।’

হরিয়ানার জনতার এই রায় মানতে নারাজ কংগ্রেস। তাঁদের দাবি, এই ফলাফল সেরাজ্যের বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। গণনা যখন প্রায় শেষ তখন কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক বৈঠক করে বললেন, “হরিয়ানার এই ফলাফল পুরোপুরি অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। এটা বাস্তব পরিস্থিতির বিপরীতে যাচ্ছে। এটা হরিয়ানার মানুষের মতামতের বিপক্ষে যাচ্ছে। হরিয়ানার মানুষ পরিবর্তনের পক্ষে মত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে এই ফলাফল মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”

প্রশ্ন উঠছে, রাহুলকে জিলিপিই কেন? এই প্রসঙ্গে, বিজেপি নেতা রবিশংকর প্রসাদের দাবি, “আমিও জিলিপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়।” সেই সঙ্গে বর্ষীয়ান নেতার বক্তব্য, ”রাহুল ঠিকমতো নিজের হোমওয়ার্ক করেননি।”উল্লখ্য, হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল দাবি করেছিলেন, কেন্দ্রের জিএসটির কোপে জিলিপি ব্যবসায়ীদের বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর তখনই বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়।

Post Views: 112

Continue Reading

Previous: কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে মেদিনীপুর, গণইস্তফা ডাক্তারদের
Next: জুনিয়র ডাক্তারদের হঠাৎ বৈঠকে আমন্ত্রণ মুখ্য সচিবের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.