Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হকিতে কাটলো না ৪৪ বছরের খরা, নিজেদের ভুলে জার্মানদের কাছে হার ভারতের

হকিতে কাটলো না ৪৪ বছরের খরা, নিজেদের ভুলে জার্মানদের কাছে হার ভারতের

Online Desk আগস্ট 7, 2024
photo-1722967049061-1.jpg

স্পোর্টস ডেস্ক :কাটল না ৪৪ বছরের খরা। এক গোলে এগিয়ে থেকেও হার। মঙ্গলবার সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন হরমনপ্রীতরা। জার্মানির কাছে ২-৩ গোলে হারল ভারতের হকি দল। ব্যাকফুটে থেকে শুরু করেও দারুণ প্রত্যাবর্তন জার্মানির। প্যারিসেও হাতছাড়া হল সোনা বা রুপো। ব্রোঞ্জের জন্য স্পেনের বিরুদ্ধে নামবে ভারত। ম্যাচ শেষে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন হরমনপ্রীত, হার্দিকরা। হতবাক শ্রীজেশ। ৪৪ বছরের খরা কাটানোর লক্ষ্যে নেমেছিল ভারতীয় হকি দল। ১৯৮০ সালের পর থেকে অলিম্পিকে সোনা জিততে পারেনি ভারত। এবার সেই সুযোগ ছিল। তিন বছর আগে টোকিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারতশুরুতেই তিনটে পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেননি হরমনপ্রীত। যদিও চতুর্থ পেনাল্টি কর্নার মিস করেননি। প্রথম কোয়ার্টারে হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ৭ মিনিটে দেশকে এগিয়ে দেন অধিনায়ক। প্রথম কোয়ার্টারে আগাগোড়াই দাপট ছিল ভারতের। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে জার্মানি। সমতা ফেরানোর পাশাপাশি এগিয়েও যায়। গঞ্জালো পেইলাটের পেনাল্টি কর্নার থেকে ১-১ করে জার্মানি। বিরতির ঠিক আগে ক্রিস্টোহার রুহরের স্ট্রোক থেকে এগিয়ে যায় জার্মানরা। হাফ টাইমে ১-২ গোলে পিছিয়ে ছিল ভারত। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় ভারত। হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুখজিৎ সিং। মোট ১৭টি পেনাল্টি কর্নার পায় ভারত। তারমধ্যে মাত্র দুটো কাজে লাগাতে পেরেছে। তৃতীয় কোয়ার্টারের শেষে স্কোর ছিল ২-২। চতুর্থ কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল জার্মানি। কিন্তু সেই যাত্রায় দুরন্ত সেভ সঞ্জয়ের। তবে চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার ছয় মিনিট আগে গোল জার্মানির। ৫৪ মিনিটে জয়সূচক গোল জার্মানদের।

Post Views: 92

Continue Reading

Previous: বিচ্ছেদের পথে আরও এক জনপ্রিয় ‘কাপুর’,সমাজমধ্যমে স্পষ্ট
Next: ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.