Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারতের জনগণকে ধন্যবাদ’, ইজরায়েলে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে বার্তা ইরানের

‘ভারতের জনগণকে ধন্যবাদ’, ইজরায়েলে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে বার্তা ইরানের

Online Desk মার্চ 27, 2026
iran.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও থামার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। নেতানিয়াহুর দেশে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে বন্ধু দেশ ভারতকে কৃতজ্ঞতার বার্তা দিল তেহরান। ক্ষেপণাস্ত্রে ইংরেজিতে গোটা গোটা অক্ষরে লেখা ‘ভারতের জনগণকে ধন্যবাদ’।
পাশে থাকার বার্তা দেওয়ায় স্পেন, জার্মানি এবং পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে হামলা চালায় ইরানে। দুই দেশের আক্রমণের মুখে পড়ে নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন এবং তেল আভিভের হামলার মুখে কার্যত অসম লড়াই লড়ছে তেহরান। বিশ্বের একাধিক দেশ ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে। সঙ্কটের সময় যে দেশগুলি তেহরানের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাল মোজতবা খামেনেই এর দেশ।
সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে, ইজরায়েলে ছোঁড়া মাঝারি পাল্লার ৮৩তম ক্ষেপণাস্ত্রটির গায়ে ইরানের এক সেনা জওয়ান বন্ধু দেশের প্রতি কৃতজ্ঞতার বার্তা লিখছেন। ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, মিসাইলের গায়ে লেখা—থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া। একইভাবে জার্মানি, স্পেন এবং পাকিস্তানকেও বন্ধুত্বের বার্তা দিয়েছে তেহরান। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন কৌশল হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তবে ভারত পাকিস্তান সহ বেশ কয়েকটি বন্ধু দেশের জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে তেহরান। যা ভারতের কূটনৈতিক সাফল্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Post Views: 94

Continue Reading

Previous: তৃণমূলের ক্যাডার হলে ইউনিফর্ম ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন, পুলিশকে নিদান দিলেন সুকান্ত
Next: জয়শঙ্করের ‘দালাল রাষ্ট্র’ মন্তব্যে তীব্র কূটনৈতিক বিতর্ক, পাকিস্তানের ক্ষোভে নতুন করে উত্তেজনা

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.