Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের ক্যাডার হলে ইউনিফর্ম ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন, পুলিশকে নিদান দিলেন সুকান্ত

তৃণমূলের ক্যাডার হলে ইউনিফর্ম ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন, পুলিশকে নিদান দিলেন সুকান্ত

Online Desk মার্চ 27, 2026
sukanta.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রচারের ঝাঁঝ বাড়ছে বাংলায়। শাসক বিরোধী, ডান বাম, সব দলই প্রচার সারতে মরিয়া। এই পরিস্থিতিতে বাংলার পুলিশের ভূমিকা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভার মানিকোর হাইস্কুল মাঠে দলীয় সভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই কুশমণ্ডি থানার আইসিকে কড়া হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
কুশমণ্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে মানিকোরে জনসভা করেন সুকান্ত মজুমদার। সভা থেকে সুকান্ত মজুমদার কুশমণ্ডি থানার আইসি ও বিডিও-কে সতর্ক করেন। আইসি-কে তিনি বলেন, যদি তিনি পুলিশের ইউনিফর্ম পরে তৃণমূল ক্যাডারের মতো কাজ করেন, তবে যেন সেই ইউনিফর্ম ছেড়ে সরাসরি তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে ভোটে দাঁড়ান। আর তা না হলে নিরপেক্ষ ভাবে কাজ করুন। সুকান্তর বক্তব্য, ‘পুলিশ যদি সোজা হয়ে যায় তাহলে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না।’
আইসি-র উদ্দেশে সুকান্ত বলেন, “যদি ভাল চান, যদি বউ-বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করতে চান, রবিবারে শান্তিতে খাসির মাংস ও তুলাইপাঞ্জি চাল খেতে চান, তাহলে নিরপেক্ষভাবে কাজ করুন। পাশাপাশি হুঁশিয়ারির সুরে বলেন, নিরপেক্ষভাবে কাজ না করেন, তবে নির্বাচন কমিশন সংবিধানের ৩১১ ধারা প্রয়োগ করে তাকে বরখাস্ত করতে পারে এবং তখন মুখ্যমন্ত্রীও তাকে বাঁচাতে পারবেন না।

ভোট প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলে এই পুলিশের অন্য চেহারা দেখা যাবে।” তার ঠিক পরই এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পুলিশকে কার্যত সতর্ক করলেন।
উল্লেখ্য, এই সভায় বিজেপি প্রার্থী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভামঞ্চে যোগদান কর্মসূচিও অনুষ্ঠিত হয় এদিন। বিভিন্ন দল ছেড়ে অনেকেই সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন।

Post Views: 47

Continue Reading

Previous: ইডেনে জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে প্রশ্ন ! বর্ডার গাভাসকার সিরিজের টেস্ট না দিয়ে কেন সান্তনা পুরস্কার ?
Next: ‘ভারতের জনগণকে ধন্যবাদ’, ইজরায়েলে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে বার্তা ইরানের

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.