Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের বোর্ড অফ পিস, প্রথম বৈঠকে অবজারভার হিসেবে হাজির ভারত

ট্রাম্পের বোর্ড অফ পিস, প্রথম বৈঠকে অবজারভার হিসেবে হাজির ভারত

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
BOARD-F-PEACE.jpg

ওঙ্কার ডেস্কঃ দাভোসের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে গত মাসে ‘বোর্ড অব পিস’ ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ খতিয়ে দেখবে ভারত, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের প্রথম বৈঠকে অবজারভার দেশ হিসেবে হাজির রইল ভারত। ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নামগ্যা সি খাম্পা প্রতিনিধিত্ব করলেন।
ট্রাম্পের নতুন সংস্থার লক্ষ্য ছিল ইজরায়েল-হামাস সংঘর্ষে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, গাজা পুনর্গঠন আর প্রশাসনিক সহায়তা। কিন্তু ইতিমধ্যেই লিস্ট বহুগুণ বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প ক্ষমতাকাঠামো হিসেবে উঠে আসতে পারে এই বোর্ড।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’র পূর্ণ সদস্য নয়, কিন্তু আলোচনার টেবিলে ভারত অংশ নিল। কূটনৈতিক মহলের মতে, এই বোর্ডে যোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি, কিন্তু ভারত বোর্ডটিকে গুরুত্ব দিচ্ছে।
‘বোর্ড অব পিসে’র প্রথম বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন কাজাখস্তান, আজারবাইজান, ইউএই, মরক্কো, বাহরিন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত মিলিয়ে মোট ৭ বিলিয়ন ডলার তুলে গাজাকে দেওয়া হবে পুনর্গঠনের জন্য। আমেরিকা দেবে ১০ বিলিয়ন ডলার, যদিও সেই অর্থ ঠিক কী কী কাজে খরচ হবে তা স্পষ্ট করা হয়নি।
অন্যদিকে, জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন শক্তি গড়ার অভিযোগে ট্রাম্প বললেন, ‘আমরা আবার জাতিসংঘের সঙ্গে কাজ করব। ওদের সম্ভাবনা আছে কিন্তু কাজে লাগানো হয়নি। বোর্ড অব পিস জাতিসংঘকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।’

Post Views: 43

Continue Reading

Previous: তৃতীয় দফার এসআইআর-এর ঘোষণা করল নির্বাচন কমিশন, তালিকায় কোন কোন রাজ্য
Next: সিএএ নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে, লাগাতার শুনানি ৫ মে থেকে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.