Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তৃতীয় দফার এসআইআর-এর ঘোষণা করল নির্বাচন কমিশন, তালিকায় কোন কোন রাজ্য

তৃতীয় দফার এসআইআর-এর ঘোষণা করল নির্বাচন কমিশন, তালিকায় কোন কোন রাজ্য

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
sir33.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআর শুরু হয়েছিল বিহারে। তারপর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এবার তৃতীয় দফার এসআইআর-এর ঘোষণা করল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আগামী এপ্রিল মাস থেকে দেশের বাকি ১৯ রাজ্য, চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী দিল্লিতে এসআইআর-এর কাজ শুরু হতে পারে। কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দফায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ড রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হবেলী, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ ও দেশের রাজধানী দিল্লিতে এসআইআর হবে। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন।
প্রসঙ্গত, গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এসআইআর শুরুর কথা ঘোষণা করেছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে চলতি বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা। কিন্তু ওই চার বিধানসভার সঙ্গেই ভোট হতে যাওয়া অসমে সে যাত্রায় এসআইআর-নির্ঘণ্টের কথা জানায়নি কমিশন। পরে পৃথক ভাবে আসামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

Post Views: 164

Continue Reading

Previous: ভোটার তালিকা থেকে আরও ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে! এখনও অনেক নথি যাচাই বাকি
Next: ট্রাম্পের বোর্ড অফ পিস, প্রথম বৈঠকে অবজারভার হিসেবে হাজির ভারত

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.