Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটার তালিকা থেকে আরও ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে! এখনও অনেক নথি যাচাই বাকি

ভোটার তালিকা থেকে আরও ১০ লক্ষ নাম বাদ পড়তে পারে! এখনও অনেক নথি যাচাই বাকি

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
sir.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটার তালিকায় চার লক্ষের বেশি ভোটারের নথিকে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজার্ভারেরা। এর আগে জানা গিয়েছিল, এসআইআর শুনানিতে প্রায় সাত লক্ষ ভোটার হাজিরাই দেননি। অর্থাৎ, ১০ লক্ষের বেশি ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে বলে সূত্রের খবর। আর যে ৪ লক্ষের বেশি ভোটারের নথিকে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সে সমস্ত নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পাঠানো হয়ে গিয়েছে।
মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার হিসাবে ৫৮ লক্ষকে চিহ্নিত করেছিল কমিশন। এ বার শুনানিপর্বে আরও ১০ লক্ষকে চিহ্নিত করা হল। সূত্রের খবর, নথি যাচাইয়ের পর ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনের নথিকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া, জেলাশাসকদের কাছে এখনও ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩টি নথি পড়ে আছে। সেগুলি যাচাই করা বাকি। অন্যদিকে, অন্তত ৩০ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইআরও এবং এইআরও কাছে পাঠিয়েছেন মাইক্রো অবজার্ভারেরা। কমিশন সূত্রে খবর, প্রায় ২০ লক্ষ ভোটারের নথি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন। ভোটারদের নথি যাচাইয়ের সময় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে কাজ শেষ না-হলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যেতে পারে।

Post Views: 116

Continue Reading

Previous: বোঝাপড়ায় না এলে খারাপ কিছু ঘটবে, সময় বেঁধে দিয়ে ফের ইরানকে হুমকি ট্রাম্পের
Next: তৃতীয় দফার এসআইআর-এর ঘোষণা করল নির্বাচন কমিশন, তালিকায় কোন কোন রাজ্য

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.