Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ভূমিধস, বাড়ছে মৃ*তের সংখ্যা

কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ভূমিধস, বাড়ছে মৃ*তের সংখ্যা

Online Desk জুলাই 30, 2024
kerala.png

তামসী রায় প্রধান ও সুমন্ত দাশগুপ্ত,ওঙ্কারঃ কেরলের ওয়ানাড়ে তে অতিবৃষ্টি, বন্যা সঙ্গে দোসর ভূমিধস। যার জেরে বাড়ছে মৃতের সংখ্যা । এখনও কয়েকশো মানুষ কাদামাটির নীচে চাপা পড়ে রয়েছেন। বাঁধভাঙা নদীর স্রোতে ভেসে গিয়েছেন বহু মানুষ। মঙ্গলবার লোকসভায় বিরোধী দলনেতা তথা ওয়ানাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী বলেন, অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতের অন্ধকারে ওয়ানড়েরতে অতর্কিতে নেমে এসেছে মৃত্যু। বন্যা ও ভূমিধসের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাটির নিচে চাপা পড়ে রয়েছেন আরও শতাধিক মানুষ। বাঁধভাঙা নদীর স্রোতে ভেসে গিয়েছেন অনেকে। মঙ্গলবার লোকসভায় বিরোধী দলনেতা তথা ওয়ানাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী বলেন, ওয়ানড়ের মুন্ডাক্কাই গ্রাম পুরো সাফ হয়ে গিয়েছে। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখনই বলা যাচ্ছে না। বিরোধী দলনেতা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। কেন্দ্র ও রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি।
রাহুল গান্ধী আরও বলেন, ওয়ানাড় এবং পশ্চিমঘাট পর্বতের বহু এলাকা ধসপ্রবণ হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে দেশের বহু জায়গাই ধসপ্রবণ হয়েছে, যা খুবই আতঙ্কের বিষয়। ফলে এই মুহূর্তে ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে লোকসভায় বলেন রাহুল।
ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। কান্নুর থেকে ধস কবলিত ওয়ানাড়ে পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর একটি দল। ধস কবলিত এলাকায় জীবিতের খোঁজে পুলিশ ড্রোন নামিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। পুলিশ কুকুরের দলও জীবনের খোঁজ চালাচ্ছে কাদামাটির ভিতরে।
ঘটনার কথা জানার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি মৃতের পরিবারকে অর্থ সাহায্য ঘোষণা করেছেন তিনি। রাজ্যসভাতেও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, কেরলে যা ঘটেছে তা শুধু রাজ্যের ক্ষেত্রেই নয়, গোটা দেশের পক্ষে উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করছে।

Post Views: 61

Continue Reading

Previous: এবারে মিক্সড শুটিংয়ে ব্রঞ্জ, ইতিহাস মনুর
Next: বিজেপির বিক্ষোভে উত্তাল চুঁচুড়া পুরসভা চত্বর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.