Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • যুবভারতীতে বিদায়বেলায় আবেগে ভাসতে রাজি নন সুনীল

যুবভারতীতে বিদায়বেলায় আবেগে ভাসতে রাজি নন সুনীল

Online Desk জুন 6, 2024
IMG-20240605-WA0112.jpg

স্পোর্টস ডেস্ক :-ভারতের জার্সিতে বুধবার জীবনের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন সুনীল ছেত্রী। বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলেই অবসর নেবেন সুনীল।যুবভারতীতে সমর্থকদের মত তিনিও কি আবেগে ভাসবেন! এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানালেন,’কয়েকদিন ধরে আবেগ নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে। আমি এই উত্তর দিতে দিতে ক্লান্ত। আবেগ তো থাকবেই। তবে সেসব দূরে ঠেলে দিয়ে ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের ড্রেসিংরুমেও বাড়তি আবেগ ঢুকতে দিইনি। এটাকে ভারত বনাম কুয়েত ম্যাচ হিসেবেই দেখা হোক। আমি চাইব শেষ ম্যাচ থেকে দলের জন্য ৩ পয়েন্ট তুলতে। ক্যাম্পে কেউ আমরা আবেগ নিয়ে বাড়তি কথা বলিনি। বরং শিবিরটাকে উপভোগ করেছি। ‘

সুনীলের পরবর্তী জামানায় কে হবেন কে হবেন ভারতের নম্বর নাইন? দলনায়কের উত্তর, ‘মনবীর, ডেভিড, শিবশক্তির মতো ফুটবলাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যে কেউ ওই জায়গায় খেলতে পারে। সবাই তৈরি। দুঃখের বিষয়, আইএসএলে কেউ ওই পজিশনে খেলার সুযোগ পায় না। তবে জাতীয় দলে ওই পজিশনে খেলার সুযোগ আছে। প্রত্যেকে নিজেকে প্রমাণ করতে তৎপর।’ বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে জিততে পারলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ভারতীয় ফুটবলের জন্য। ভারত শুধু ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে প্রবেশ করবে না। একই সঙ্গে এশিয়ার পাঁচটি শক্তিশালী দলের সঙ্গে খেলতে পারবেন। অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়ার মতো দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় দল ম্যাচ জিততে কি নিজের অবসরের সিদ্ধান্ত উনার বিবেচনা করবেন সুনীল?

সুনীল জানিয়ে দিলেন না সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, তবে সময়ই পেলেই গ্যালারিতে বসে ভারতীয় দলের ম্যাচ দেখব। যেখানে ভারতীয় দল যাবে সেখানেই যাওয়ার চেষ্টা করব।’অবসরের পর কোচিং করাবেন এই প্রসঙ্গে সুনীল বলেন, ‘আমি কিছুতেই কোচ হব না। কোচ হওয়া মোটেই সহজ কথা নয়। বিগত ১৯ বছর অ্য়ালার্ম ক্লকের আওয়াজেই ঘুম ভেঙেছে। প্রতিদিন ভোর সাড়ে ছ’টায় উঠেছি। কোচিংয়ে আমাকে দেখবেনই না। থেকে পাঁচ বছর আগে, আমি এই লোকটাকে(ভারতীয় কোচ ইগর স্টিমাচ) ভারতের কোচ হতে দেখেছিলাম। তরুণ, সুদর্শন একজন কোচ। এখন ওঁর অবস্থা দেখুন।’

Post Views: 113

Continue Reading

Previous: পাক ম্যাচের আগে পিচ চিন্তা রোহিতের
Next: সুনীলের উত্তরসূরী নেই জানিয়ে দিলেন অ্যালভিটো

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.