Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১০ বছর ধরে ভারতে বসবাস, ৫ পাকিস্তানি এবং ৩ বাংলাদেশি আটক

১০ বছর ধরে ভারতে বসবাস, ৫ পাকিস্তানি এবং ৩ বাংলাদেশি আটক

Online Desk অক্টোবর 6, 2024
90.png

তামসী রায় প্রধান, ওঙ্কারঃ ভুয়া পরিচয়পত্র নিয়ে ভারতে বসবাস করার অভিযোগে চেন্নাই আর বেঙ্গালুরু পুলিশ আটজনকে গ্রেফতার করেছে। আটক সকলেই বাংলাদেশ ও পাকিস্তানের বাসিন্দা বলে সূত্রের খবর। জানা গিয়েছে, গত ১০ বছর ধরে প্রথমে দিল্লিতে, পরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন ধৃতরা। তাঁদের কাছ থেকে ভুয় আধার, ভুয় ভোটার কার্ড, ভুয় রেশন কার্ড এবং ভুয় পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এরা যেসব ভুয়া পরিচয়পত্র তৈরি করিয়েছিলেন, তাতে হিন্দু নাম ব্যবহার করা হয়েছিল, বলে পুলিশ সূত্রে খবর।
বেঙ্গালুরু পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে আছেন এক পাকিস্তানি নাগরিক, তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। বেঙ্গালুরু পুলিশের কাছে প্রথম খবর আসে চেন্নাইয়ের ইমিগ্রেশন দফতর থেকে। অভিযুক্তরা যখন বাংলাদেশ থেকে ফিরছিলেন, তখন তাদের পাসপোর্ট দেখে চেন্নাইয়ের ইমিগ্রেশন কর্মীদের সন্দেহ হয়।
তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যেখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন, তার সদর দরজার ওপরে হিন্দু ধর্মীয় প্রতীক লাগানো ছিল। কিন্তু ঘরের ভেতরের ছবিটা ছিল অন্যরকম। সেখানে ‘মেহেদী ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল জশন-এ-ইউনুস’ এই শব্দাবলীর উল্লেখ দেখা যায়। পুলিশ আরও জানতে পারে অভিযুক্তরা বাংলাদেশে একটি ধর্মীয় জমায়েতে যোগ দিতে গিয়েছিলেন।
পুলিশ সুত্রে জান গিয়েছে, ৪৮ বছর বয়সী রশিদ আলি সিদ্দিকি পাকিস্তানের নাগরিক। তার সঙ্গে এক বাংলাদেশি যুবতীর পরিচয় হয় অনলাইনে। পরে তার বিয়ে এক সঙ্গে বসবাস শুরু করেন। রশিদ সিদ্দিকি শঙ্কর শর্মা নামে নিজেকে পরিচয় দিতেন। তার স্ত্রী আয়েশা হানিফ নিজের নাম রেখেছিলেন আশা রাণী। আয়েশা বাবা মুহম্মদ হানিফ এবং মা রুবিনা সীমান্ত পেড়িয়ে দিল্লিতে চলে আসেন। সেখানে নিজেদের রামবাবু শর্মা এবং তার স্ত্রী রাণী শর্মা নামে পরিচয় দিতেন। পরে তারা ২০১৮ সালে বেঙ্গালুরুতে চলে যান। ২০১১ সালে তারা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দিল্লি এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে।
সিদ্দিকি কে জেরা করে চেন্নাই থেকে পুলিশ আরও চার জনকে গ্রেফতার করেছে। তাদের নাম ইয়াসিন, নূর, আলতাফ আহমেদ এবং ফাতিমা। এদের সকলের বাড়ি, করাচীর লিয়াকতাবাদে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মেহেদী ফাউন্ডেশন নামে একটি নিশিদ্ধ সংগঠনের সদস্য এরা।

Post Views: 84

Continue Reading

Previous: গৃহবধূকে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে গনপিটুনি
Next: কুলতলিকাণ্ডে থানা ঘেরাও বিজেপির, মমতার পদত্যাগ চান সুকান্ত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.