Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে সংঘর্ষে মৃত্যু ১৬ মাওবাদীর, জখম ২ নিরাপত্তা কর্মী

ছত্তিশগড়ে সংঘর্ষে মৃত্যু ১৬ মাওবাদীর, জখম ২ নিরাপত্তা কর্মী

Online Desk মার্চ 29, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যু হল ১৬ মাওবাদীর। জখম হয়েছেন দুই দুই নিরাপত্তা কর্মী। শনিবার ছত্তিশগড়ের সুকমা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে গুলিযুদ্ধের ফলে মৃত্যু হয় ১৬ জন মাওবাদীর। যে দুজন জওয়ান আহত হয়েছেন তাঁরা রাজ্য পুলিশের অধীনে থাকা জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর সদস্য বলে জানা গিয়েছে। বস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ পি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কেরলাপাল থানা এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। সেই অভিযান চলাকালীন সকাল ৮টা নাগাদ বন্দুকযুদ্ধ শুরু হয়। তিনি বলেন, ‘সংঘর্ষ স্থল থেকে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।’
সুন্দররাজ বলেন, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস রাইফেল, .৩০৩ রাইফেল, একটি রকেট লঞ্চার এবং ব্যারেল গ্রেনেড লঞ্চার (বিজিএল) সহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত সংঘর্ষের ফলে ১৩২ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ১১৬ জন বস্তার বিভাগে।

Post Views: 95

Continue Reading

Previous: মায়ানমার যেন মৃত্যু উপত্যকা, ভূমিকম্পে ১০০০ ছাড়াল মৃতের সংখ্যা
Next: লন্ডন সফর সেরে শনিবার সন্ধ্যায় কলকাতা ফিরছেন মমতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.