Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউজিসি-নেট বাতিল, ডার্কওয়েবে ৬লক্ষ টাকায় নেট’র প্রশ্ন বিক্রি!গাফিলতির দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

ইউজিসি-নেট বাতিল, ডার্কওয়েবে ৬লক্ষ টাকায় নেট’র প্রশ্ন বিক্রি!গাফিলতির দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

Online Desk জুন 21, 2024
Untitled-1-copy.png

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ ইউজিসি নেট বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অভিযোগ উঠেছে ইউজিসি নেট পরীক্ষাতেও অনিয়ম হয়েছে। পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল।
নিট নিয়ে বিতর্ক চলছে দেশে জুড়ে। তার মধ্যেই বুধবার, পরীক্ষার একদিন পর, ইউজিসি নেট বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অভিযোগ উঠেছে ইউজিসি নেট পরীক্ষাতেও অনিয়ম হয়েছে। পরীক্ষা বাতিল করার দিনই কেন্দ্র জানিয়েছিল, এই ঘটনার তদন্ত করবে সিবিআই। সেই তদন্তেই উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, পরীক্ষার দু’দিন আগে ডার্ক ওয়েবে এর প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তার দাম উঠেছিল ৬ থেকে ৭ লক্ষ টাকা।
আর এই সূত্রকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল। যার উত্তাপের তাপ লেগেছে দিল্লি থেকে কলকাতা। পাটনা থেকে কোচি। বৃহস্পতিবারের পর শুক্রবার ও যার ব্যতিক্রম হল না।
তবে প্রশ্ন কোথা থেকে ফাঁস হয়েছে, কারা এর পিছনে রয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্তকারীদের অনুমান, নেট প্রস্তুতির জন্য যে সমস্ত কোচিং সেন্টার আছে, সেখান থেকে এই প্রশ্ন ফাঁস হলেও হতে পারে। ইতিমধ্যে কোচিং সেন্টারগুলির ওপর বিশেষ নজর দিয়েছে সিবিআই।
ইতিমধ্যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই কয়েক দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, ন্যাশেনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার, ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল। ৯ লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। কিন্তু ঠিক তার পরের দিনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়ে দেয়, সেই পরীক্ষা বাতিল। তাঁদের তরফে এও জানানো হয়েছিল, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানতে পেয়েছিল ওই পরীক্ষায় কিছু অনিয়ম হয়েছে।

Post Views: 79

Continue Reading

Previous: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে তৃণমূল বিধায়ক
Next: বিদায়বেলায় ফেডারেশন কর্তাদের ধুয়ে দিলেন স্টিমাচ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.