Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীর’র মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লা, তবে সরকারে নেই কংগ্রেস

জম্মু ও কাশ্মীর’র মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লা, তবে সরকারে নেই কংগ্রেস

Online Desk অক্টোবর 16, 2024
201.png

নিজেস্ব প্রতিনিধি, শ্রীনগরঃ জম্মু ও কাশ্মীর পেল নয়া মুখ্যমন্ত্রী। ৩৭০ বাতিল হওয়ার ছ’বছর পর এই প্রথম মুখ্যমন্ত্রী পেল ভূস্বর্গ। শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স সঙ্গে জোটে কংগ্রেস থাকলেও সরকারে থাকছে না হাত শিবির।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লা। তাঁর সঙ্গে আট ক্যাবিনেট মন্ত্রীও শপথ নেন। ওমর-সহ ৯ জনকে শপথ বাক্য পাঠ করান জম্মু-কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং। রাজ্যের বিশেষ মর্যাদা খোয়ানোর ছ’বছর পর এই বছর প্রথম বিধানসভা নির্বাচন হয় ভূস্বর্গে। ভোটে জয়ী হয় কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট।
তবে ওমর অবদুল্লার সরকারে থাকছে না কংগ্রেস। তারা বাইরে থেকে এই সরকারকে সমর্থন জানাবে। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, একটি মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল কংগ্রেসকে। যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে হাত শিবির।
ওমর আবদুল্লা ছাড়াও বুধবার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সাকিনা ইতু, জাভেদ আমেদ রানা, জাভেদ আমেদ দর, সুরিন্দর কুমার চৌধুরী, নির্দল বিধায়ক সতীশ শর্মা। শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওমর আবদুল্লার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি, ডিএমক’র কানিমোঝি, আপ নেতা সঞ্জয় সিং, সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা-সহ আরো অনেকে।

Post Views: 89

Continue Reading

Previous: নিগৃহিত মহারাজের সঙ্গে মমতার কথা
Next: বঙ্গ রাজনীতি থেকে বিদায় অধীর?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.