Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘পাকিস্তানের সন্ত্রাস সিন্ধু জলচুক্তি কার্যকরে বাধা দিচ্ছে’, ইসলামাবাদকে জবাব ভারতের

‘পাকিস্তানের সন্ত্রাস সিন্ধু জলচুক্তি কার্যকরে বাধা দিচ্ছে’, ইসলামাবাদকে জবাব ভারতের

Online Desk জুন 1, 2025
20250527_121838.jpg

ওঙ্কার ডেস্ক : গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ ভারতের। সেই ঘটনার পর ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া। এই চুক্তি স্থগিত করায় সরব হয়েছে পাকিস্তান। ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বলেও অভিযোগ করেছিল ইসলামাবাদ। এ বার এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে জবাব দিলেন ভারতের প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিংহ। পাকিস্তানের সন্ত্রাসের কারণে সিন্ধু জলচুক্তি কার্যকর বাধা পাচ্ছে বলে দাবি করল ভারত।

তাজিকিস্তানে গত তিন দিন ধরে হিমবাহ সংরক্ষণ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। সেই সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারত এবং পাকিস্তানের প্রতিনিধি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই সম্মেলন মঞ্চ থেকে শুক্রবার ভারতকে নিশানা করে বলেন, ‘সিন্ধু চুক্তি স্থগিতের যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা একতরফা এবং বেআইনি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু এবং তার উপনদীগুলির জল বণ্টিত হয়। এ ভাবে সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য লক্ষ লক্ষ জীবন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। পাকিস্তান এটা মেনে নেবে না। আমরা ভারতকে লাল দাগ অতিক্রম করতে দেব না’

পাক প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধি। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বলেন, ‘পাকিস্তানের লাগাতার সীমান্ত-সন্ত্রাস সিন্ধু চুক্তির শর্তগুলি কার্যকর করতে বাধা দিচ্ছে। পাকিস্তান নিজেই আসলে চুক্তি লঙ্ঘন করছে। ওদের ভারতকে দোষারোপ করা বন্ধ করা উচিত।’ উল্লেখ্য, ১৯৬০ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মধ্যস্থতায় ছিল বিশ্বব্যাঙ্ক। সিন্ধু এবং তার পাঁচ উপনদীর জল দুই দেশের মধ্যে কী ভাবে বণ্টিত হবে, তা ঠিক করা হয় ওই চুক্তির মাধ্যমে।

Post Views: 75

Continue Reading

Previous: শ্বেতা-ইধিকা- সৌমিতৃষার পর এবার আরাও এক ছোটপর্দার অভিনেত্রী হচ্ছেন দেবে’র নায়িকা, কে তিনি?
Next: কলকাতার নতুন ফরেন্সিক ল্যাব বিচার প্রক্রিয়ায় গতি আনবে ! “অপরাধীদের শাস্তি দেওয়া যাবে দ্রুত”, জানালেন আমিত শাহ্

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.