Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘জইশ ই মহম্মদকে উৎখাত করুন’, বিলাওয়ালদের বলল মার্কিন যুক্তরাষ্ট্র

‘জইশ ই মহম্মদকে উৎখাত করুন’, বিলাওয়ালদের বলল মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk জুন 8, 2025
20250606_140247.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মুখ পুড়ল পাকিস্তানের। পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো-সহ প্রতিনিধি দল মার্কিন মুলুকে গিয়েছে সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে। সেখানে ইসলামাবাদের প্রতিনিধি দলকে সন্ত্রাসবাদ দমনের পরামর্শ দিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান।

পাক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের কথা শেরম্যান নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিলাওয়াল ভুট্টো, পাক রাষ্ট্রদূত এবং অন্য নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ হল। গত মাসের ভারত-পাকিস্তান সংঘাত, পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়ে আমি সন্ত্রাসবাদ দমনে, বিশেষত জইশ-ই-মহম্মদকে যাতে দমন করা হয় তার উপর জোর দিয়েছি। ওই গোষ্ঠীই ২০০২ সালে আমাদের ড্যানিয়েল পার্লকে হত্যা করেছিল। পার্লের পরিবার এখনও আমার অঞ্চলে থাকে। এই জঘন্য গোষ্ঠীকে সরাতে এবং অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পাকিস্তানের যা করণীয়, তা করা উচিত।’

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় জঙ্গিরা। ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল সন্ত্রাসীরা। সেই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতেছে নয়াদিল্লি। তার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা। পহেলগাঁও কাণ্ডের পাল্টা হিসেবে ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের বাহিনী। অপারেশন সিঁদুর অভিযান বিশ্বমঞ্চে তুলে ধরতে মোদী সরকার বিভিন্ন দেশে সাত প্রতিনিধিদল পাঠিয়েছে। তার পাল্টা হিসেবে পাকিস্তানও বিশ্বমঞ্চে নিজেদের প্রতিনিধিদল পাঠিয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়ায় সরব হয়েছে ইসলামাবাদ।

Post Views: 230

Continue Reading

Previous: বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ সনিয়া গান্ধী, সিমলার হাসপাতালে ভর্তি
Next: বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচনের দাবি বিএনপির

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.