Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাতে মোটের উপর শান্তই রইল ভারত-পাক সীমান্ত

রাতে মোটের উপর শান্তই রইল ভারত-পাক সীমান্ত

Online Desk মে 13, 2025
20250423_165321.jpg

ওঙ্কার ডেস্ক: মোটের উপর সোমবার রাতে শান্ত রইল ভারত পাকিস্তান সীমান্ত। এদিন রাতে জম্মুকাশ্মীরের সাম্বায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কিছু ড্রোন উড়তে দেখা গেলেও চলেনি কোনও গোলাগুলি।

সেনার তরফে জানানো হয়, কিছু ড্রোন সীমান্তে দেখা গিয়েছিল। ভারতীয় সেনা সেই ড্রোনের গতিবিধি প্রতিহত করার চেষ্টা করে। রাতের দিকে সেনার তরফে আবার জানানো হয়, পরে আর কোনও ড্রোন দেখা যায়নি। রাতভর কোনও গোলাগুলি চলেনি। মোটের উপর শান্তই ছিল পরিস্থিতি।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়। যদিও সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ার পরেও যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানকে কড়া বার্তা দেন। তার পর থেকে শান্তই রয়েছে। রবিবার এবং সোমবার রাতে পাকিস্তানের তরফে নতুন করে কোনও গোলাগুলি চালানো হয়নি। অন্য দিকে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মুকাশ্মীর। সীমান্তবর্তী জেলাগুলিতে এখনও স্কুল খোলার কথা জানানো না হলেও জম্মুকাশ্মীরের বাকি অঞ্চলের স্কুলগুলি চালু হওয়ার কথা মঙ্গলবার থেকে।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তার পর ভারতের বিভিন্ন জায়গায় আঘাত হানে ইসলামাবাদ। সীমান্তে চলতে থাকে গোলাগুলি। অবশেষে শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে।

Post Views: 104

Continue Reading

Previous: ঘোষিত আইপিএলের নতুন সূচি, ফাইনাল আনতে কী ভূমিকা নেবে সিএবি!
Next: মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ২ ভারতীয় ছাত্র নিহত

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.