Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ২ ভারতীয় ছাত্র নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ২ ভারতীয় ছাত্র নিহত

Online Desk মে 13, 2025
20250513_095352.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় দুই ভারতীয় ছাত্রের মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাঙ্কাস্টার কাউন্টিতে। গত সপ্তাহে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের নাম সৌরভ প্রভাকর (২৩ বছর বয়স) এবং মানব প্যাটেল (২০ বছর বয়স) ওহাইওর ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে দুজনে পড়াশোনা করত।

পুলিশ সূত্রে খবর, ১০ মে ল্যাঙ্কাস্টার কাউন্টির পেনসিলভানিয়া টার্নপাইকে ওই ছাত্রদের গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর একটি ব্রিজে ধাক্কা মারে গাড়িটি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কের ভারতের কনস্যুলেট জেনারেল। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এক্স হ্যান্ডেলের এক পোস্টে কনস্যুলেটের তরফে লেখা হয়েছে, ‘ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির দুই ভারতীয় ছাত্র, মানব প্যাটেল এবং সৌরভ প্রভাকরের প্রাণহানির ঘটনা শুনে গভীরভাবে শোকাহত।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে তাদের পরিবারের সঙ্গে আমরা রয়েছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে কনস্যুলেট এবং সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছে।’

কীভাবে ঘটল দুর্ঘটনা? সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার সকাল ৭টার দিকে পূর্ব কোকালিকো টাউনশিপের রিডিং ইন্টারচেঞ্জের কাছে পূর্বমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। একটি গাছের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় এরপর সেটি একটি ব্রিজে ম ধাক্কা মারে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল সৌরভ প্রভাকর এবং মানব প্যাটেল গাড়িতে যাত্রী হিসেবে ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

Post Views: 158

Continue Reading

Previous: রাতে মোটের উপর শান্তই রইল ভারত-পাক সীমান্ত
Next: অমৃতসরে বিষ মদ খেয়ে ১৪ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.