Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাক ডিজিএমও স্তরে বৈঠক, বিষয়, সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি কেউই

ভারত-পাক ডিজিএমও স্তরে বৈঠক, বিষয়, সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি কেউই

Online Desk মে 12, 2025
DGMO.jpg

ওঙ্কার ডেস্ক : দু’ দেশের সেনা সংঘর্ষের বিরতি ঘোষণার পর সোমবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে প্রথম বৈঠক হল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর মিলেছে। পিটিআই জানিয়েছে, ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে কথা হয়েছে। কিন্তু এই বৈঠকে দু দেশের তরফে কি সিদ্ধন্ত নেওয়া হল তা এখনও জানা যায়নি।

শনিবার বিকেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর x হ্যান্ডেলে প্রথম ভারত-পাক সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন। তিনি জানান, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘাত থামাতে রাজি হয়েছে। এর পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌স (ডিজিএমও)-এর মধ্যে কথা হয়েছে। তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। এরপর সোমবার দুই দেশের ডিজিএমও স্তরে আলোচনা হল।

দু দেশের সেনা প্রধানের অনলাইন বৈঠকের আগে এদিন সকালে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং নৌ, স্থল ও বায়ুসেনার প্রধানেরা। এর পরেই জানিয়ে দেওয়া হয়, দুই দেশের আলোচনার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। দু দেশের সেনা প্রধানের মধ্যে অবশেষে সেই বৈঠক হল।

Post Views: 89

Continue Reading

Previous: পাক প্রতিরক্ষমন্ত্রীকে বিবিসি-র প্রশ্ন : ‘জঙ্গিরা কি পাকিস্তানে বাস করে…?’ উত্তর কী !
Next: ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের চাবি কোথায় ? জানালেন এয়ার মার্শাল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.