Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে বার্তা পাক প্রধানমন্ত্রীর

ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে বার্তা পাক প্রধানমন্ত্রীর

Online Desk মে 27, 2025
20250527_121838.jpg

ওঙ্কার ডেস্ক: ক্রমশঃ সম্পর্কের অবনতির মাঝে এবার ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইরান সফরে গিয়ে তিনি সোমবার সাংবাদিকদের সামনে এই বার্তা দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘সব সমস্যার সমাধানের জন্য প্রতিবেশীর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা উন্মুখ।’ বিশ্লেষকদের মতে, কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন, বাণিজ্য-সহ দ্বিপাক্ষিক সমস্ত সমস্যার সমাধানে আলোচনার কথা বলতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে আলোচনার পাশাপাশি প্রয়োজনে সংঘাতের পথেও হাঁটার পক্ষে ইসলামাবাদ। শাহবাজ শরিফ বলেন, ‘ভারত যদি সংঘাতের পথ বেছে নেয়, তা হলে তার পরিণতি ভোগ করতে হবে। তারা আগ্রাসী হলেও আমরা আমাদের ভূখণ্ড যে কোনও মূল্যে রক্ষা করব।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের পর সেই ঘটনার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল। এই নারকীয় হামলার জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে নয়াদিল্লি। অপারেশন সিঁদুরের পর পাল্টা আঘাত হানে পাকিস্তানের বাহিনী। ক্রমশ দুই দেশের মধ্যে সংঘাত বাড়ে। ১০ মে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। সংঘর্ষ বিরতিতে রাজি হলেও ভারত যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে তা প্রত্যাহার করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না বলে।

Post Views: 236

Continue Reading

Previous: উত্তরপাড়ায় ছাত্রীর ওপর রাসায়নিক হামলা , আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
Next: সরকারের সঙ্গে কোনও বিরোধ নেই, জানাল বাংলাদেশের সেনা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.