Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কম রান হাতে নিয়েও বোলারদের দাপটে পাকিস্তান ম্যাচ জিতে নিল ভারত

কম রান হাতে নিয়েও বোলারদের দাপটে পাকিস্তান ম্যাচ জিতে নিল ভারত

Online Desk জুন 10, 2024
FB_IMG_1717962380573.jpg

স্পোর্টস ডেস্ক :নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে রবিবার, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। আর সেই ম্যাচেই ৬ রানে জয়ী ভারত।টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। ঋষভ পন্থের ৪২, অক্ষর প্যাটেলের ২০ ও রোহিত শর্মার ১৩ ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। ১১.২ ওভারে ৮৯ রানে পড়ে চতুর্থ উইকেট। সেখান থেকে ১৯ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল।জবাবে খেলতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে ৪.৪ ওভারে ২৬ রানে। জসপ্রীত বুমরাহর বলে আউট হন অধিনায়ক বাবর আজম। ১০ বলে ১৩ রান করেন। স্লিপে ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব।

১০.১ ওভারে ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। উসমান খান ১৫ বলে ১৩ রানে লেগ বিফোর। অক্ষর প্যাটেল উইকেটটি পান। আম্পায়ার প্রথমে আউট দেননি, ভারত রিভিউ নেয়। আম্পায়ার রড টাকারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ১২.২ ওভারে ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।১৭তম ওভারের তৃতীয় বলে বড় শট নিতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার শিকার হন শাদাব খান (৭ বলে ৪)। ৮৮ রানে পঞ্চম উইকেটটি পড়ে। শেষ তিন ওভারে জেতার জন্য প্রয়োজন দাঁড়ায় ৩০। ১৮তম ওভারে মহম্মদ সিরাজ ৯ রান দেন। ফলে সমীকরণ দাঁড়ায় ১২ বলে প্রয়োজন ২১।

১৯তম ওভারের শেষ বলে জসপ্রীত বুমরাহর বলে অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ দেন ইফতিখার আহমেদ (৯ বলে ৫)। এই ওভারে বুমরাহ দেন মাত্র ৩ রান। ফলে শেষ ওভারে পাকিস্তানকে তুলতে হতো ১৮। শেষ ওভারের প্রথম বলেই ইমাদ ওয়াসিম (২৩ বলে ১৫) অর্শদীপ সিংয়ের শিকার। ভারত ম্যাচ জিতল ৬ রানে।পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানের বেশি এগোতে পারেনি।টি২০বিশ্বকাপে এই নিয়ে ৮ বারের মধ্যে ৭ বার ভারত পাক লড়াইয়ে জিতল ভারত।ম্যাচের সেরা বুমরাহ ৪ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট পেলেন। হার্দিক ৪ ওভারে ২৪ রান খরচ করে পেলেন ২ উইকেট। অর্শদীপ সিং ৪ ওভারে ৩১ ও অক্ষর প্যাটেল ২ ওভারে ১১ রান দিয়ে ১টি করে উইকেট পেলেন।

গ্রুপ এ-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ২ ম্যাচে ৪ পয়েন্ট পয়েছে। ১২ জুন তারা খেলবে ভারতের বিরুদ্ধে। কানাডার ২ ম্যাচে ২ পয়েন্ট। চারে থাকা পাকিস্তান ২ ম্যাচের ২টিতেই হেরেছে। আয়ারল্যান্ডও ২ ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি। পাকিস্তানের কাছে বাকি ম্যাচগুলি ডু-অর-ডাই।

Post Views: 97

Continue Reading

Previous: নন্দীগ্রামের টাকাপুরায় বোমা বিস্ফোরণ, মৃত ১
Next: জেল হেফাজতের মেয়াদ শেষে আদালতে পেশ করা হল পার্থকে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.