Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাক বিপর্যয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হরমনদের

পাক বিপর্যয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হরমনদের

Online Desk অক্টোবর 15, 2024
thumb_26177-1.jpg

স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতের মেয়েরা। দুবাইয়ে পাকিস্তানকে পর্যদুস্ত করে সেমিফাইনালে নিউজিল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়ার কাছে হারায় ভারতের ভাগ্য নির্ভর করছিল নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের ওপর। পাকিস্তান জিতলে রানরেটের বিচারে শেষ চারের ছাড়পত্র পাওয়ার একটা সম্ভাবনা থাকত। এই প্রথম বোধহয় মনে প্রাণে পাকিস্তানকে সমর্থন করছিল ভারতীয়রা। কিন্তু সেটা কাজে এল না। কিউয়িদের জয়ে স্মৃতি, জেমাইমাদের স্বপ্ন ভেঙে চুরমার। আগের বছর সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। এবার গ্রুপ পর্বের গণ্ডি পার করতে পারল না হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। সোমবার দুবাইয়ে গ্রুপের শেষ ম্যাচে ৫৪ রানে জেতে নিউজিল্যান্ডের মেয়েরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রানে শেষ করে নিউজিল্যান্ড। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং কিউয়িদের অল্প রানের মধ্যে বেধে রেখেছিল। কিন্তু জঘন্য ফিল্ডিং। অন্তত চার-পাঁচটা ক্যাচ ফস্কায়। সেগুলো ধরতে পারলে আরও কম রানে শেষ হত নিউজিল্যান্ডের ইনিংস। ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তানের ব্যাটাররা। মাত্র ১১.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

Post Views: 94

Continue Reading

Previous: ইতিহাস তৈরী করে কলকাতায় সুতীর্থা,ঐহিকা
Next: ওষুধ নেই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভাঙচুর ক্ষুব্ধ রোগীদের !

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.