Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভারত চির কৃতজ্ঞ’: আদমপুর বিমানঘাঁটিতে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে লিখলেন প্রধানমন্ত্রী

‘ভারত চির কৃতজ্ঞ’: আদমপুর বিমানঘাঁটিতে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে লিখলেন প্রধানমন্ত্রী

Online Desk মে 13, 2025
PM-1

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরের পর কয়েক দিন ধরে উত্তেজনা চলার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শনিবার। বর্তমানে পরিস্থিতি মোটের উপর শান্ত। এই আবহে মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি।

 

ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ৯ ও ১০ মে মধ্যরাতে পাকিস্তান যেসব বিমান ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল, আদমপুর তার মধ্যে অন্যতম। যদিও ভারতীয় বাহিনী সেই সমস্ত আঘাত ব্যর্থ করে দিয়েছে। এদিন সেই বিমানঘাঁটিতে গিয়ে পরিদর্শন করলেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জওয়ানদের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়ে আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সঙ্গে দেখা করেছি। সাহস, দৃঢ়তা এবং নির্ভীকতার প্রতীক হিসেবে যারা কাজ করেন তাদের সঙ্গে থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত তাদের প্রতি চির কৃতজ্ঞ।’

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী সেনাবাহিনীর প্রশংসা করেছিলেন। তার এক দিন পর তিনি বিমানঘাঁটি পরিদর্শন করলেন। ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের জন্য দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছিলেন তিনি।

Post Views: 112

Continue Reading

Previous: ক্ষণিকের গোলাবর্ষণে আতঙ্কিত কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা
Next: সোনার কেল্লার ৫০ বছর পূর্তিতে, সত্যজিৎ’কে সিরিজের মাধ্যমে পরিচালক রিঙ্গো’র শ্রদ্ধার্ঘ্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.