Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক নিজেরবাস ভবনে বৈঠকে বসবেন মোদী এবং হাসিনা

জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক নিজেরবাস ভবনে বৈঠকে বসবেন মোদী এবং হাসিনা

Online Desk সেপ্টেম্বর 7, 2023
full.jpg

সুমন্ত দাশগুপ্ত,নয়া দিল্লিঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে মোদী নিজের বাসভবনে হাসিনার সঙ্গে আলাপচারিতায় বসবেন বলে প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর। রাজনৈতিক মহলের ধারনা, আন্তরিকতার বার্তা দিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এই আপ্যায়নের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছোবে বলে ধারণা কূটনৈতিক মহলের। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার অলোচনা হতে পারে বলে খবর। যার মধ্যে উল্লেখযোগ্য, তিস্তার নদীর জল বন্টন, সীমা সুরক্ষা এবং চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের বানিজ্য।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পড়শি দেশের প্রধানমন্ত্রীকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সাউথ ব্লক বা হায়দরাবাদ হাউসে নয়, প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গেই এই বৈঠক হবে।

প্রসঙ্গত, শনিবার থেকেই নয়া দিল্লিতে শুরু হবে জি২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। কিন্তু বাংলাদেশ সেই গোষ্ঠীর সদস্য নয়। তবে নরেন্দ্র মোদী জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পর শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

Post Views: 69

Continue Reading

Previous: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা
Next: উপনির্বাচনে কারচুপির অভিযোগে, গণনা বয়কটের ঘোষণা CPI(M) এর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.