Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লোকসভায় অনাস্থা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “দেশদ্রোহী” আখ্যা দিলেন রাহুল

লোকসভায় অনাস্থা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “দেশদ্রোহী” আখ্যা দিলেন রাহুল

Online Desk আগস্ট 9, 2023
F3EsEa3XwAApLSV.png

সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ সাংসদ পদ ফিরে পাওয়ার পর সংসদে লোকসভায় অনাস্থা বিতর্কে অংশ গ্রহণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মণিপুর প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল। প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণের নিশানা বানিয়ে রাবণে’র সঙ্গে তুলনা করেন তিনি। রাহুল বলেন, লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহঙ্কারই সেই আগুন লাগিয়েছিল। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল আরও বললেন, ‘‘আপনি মণিপুরের লোককে মেরে ভারতমাতাকে হত্যা করেছেন। আপনি দেশভক্ত নন। আপনি দেশদ্রোহী। দেশপ্রেমী নন। তাই আপনি মণিপুরে যেতে পারেন না। কারণ আপনি মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছেন।আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি ভারতমাতার হত্যাকারী”।
নিমিষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার বাদল অধিবেশন। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, স্মৃতি ইরানি বলেন, “লোকসভায় মণিপুর নিয়ে আলোচনা করতে চায় কংগ্রেস। অথচ যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যখন মণিপুর নিয়ে আলোচনা করতে চাইলেন, তখন তাঁরা পালিয়ে গেলেন। কথা বললেন না। কারণ আলোচনা হলে, কংগ্রেসেরই অসুবিধা”।
প্রসঙ্গত, কংগ্রেস-সহ বিরোধীদের দাবি ছিল মণিপুর নিয়ে শুধু সংসদে আলোচনা নয়, মণিপুর নিয়ে সংসদে বলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ তিনি মণিপুরে যেমন যাননি, তেমনই মণিপুর নিয়ে সংসদের বাদল অধিবেশনে কিছু বলেনওনি। মোদির জবাবের দাবিতে অনড় বিরোধীরা এরই মাঝে অনাস্থা বিতর্ক চলাকালীনই সংসদ ভবন ছেড়ে বেড়িয়ে যান রাহুল গান্ধী। যাওয়ার আগে বলেন দেশের সেনাবাহিনী চাইলে একদিনেই সামলে দিতে পারে মণিপুরের পরিস্থিতি। কিন্তু কেন্দ্রই তা চাইছে না।

Post Views: 113

Continue Reading

Previous: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য
Next: এক খুদে শিল্পীর ক্যানভাস

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.