Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরের জঙ্গির গুলিতে মৃত্যু সেনাবাহিনীর ল্যাব্রাডর কেন্টের

কাশ্মীরের জঙ্গির গুলিতে মৃত্যু সেনাবাহিনীর ল্যাব্রাডর কেন্টের

Online Desk সেপ্টেম্বর 13, 2023
F51gnpJWoAAfQrP.webp

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি পলাতক জঙ্গিদের সন্ধানে বিশেষ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা। সেই অভিযানেই সঙ্গী জওয়ানকে বাঁচাতে গিয়েই মৃত্যু হল ভারতীয় সেনার ডগ স্কোয়াডের ল্যাব্রাডর কেন্টের। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের নারলা গ্রামে রাজৌরি এলাকায়। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন একজন জওয়ান।মৃত্যু হয়েছে এক জঙ্গিরও।

সেনা সূত্রে জানান হয়েছে, ল্যাব্রাডর প্রজাতির মেয়ে কুকুর কেন্টের বয়স হয়েছিল ৬ বছর। ২১ নম্বর আর্মি ডগ ইউনিটের সদস্য ছিল সে। পলাতক জঙ্গিদের সন্ধানে ‘অপারেশন সুজালিগালা’য় সেনা দলের সঙ্গে ছিল কেন্ট। দু’পক্ষের গুলির লড়াই শুরু হলে সঙ্গী জওয়ানকে বাঁচাতে ছুটে যায় সে। তখনই জঙ্গিদের ছোড়া একাধিক বুলেটে ঝাঁঝরা হয়ে যায় কেন্ট। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডগ স্কোয়াডের বিশ্বস্ত কেন্টের ।
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গিরও। শহিদ হয়েছেন একজন জওয়ান। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দুজন জওয়ান এবং একজন পুলিশ কর্মী। কেন্টের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সেনা।

Post Views: 64

Continue Reading

Previous: হাইকোর্টে গলদ মেনে নিল স্কুল কর্তৃপক্ষ, অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ
Next: মুর্শিদাবাদের দুই এলাকা থেকে উদ্ধার  আগ্নেয়াস্ত্র

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.