Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দেড়দিনেই কেপটাউন টেস্ট জিতল ভারত, টেস্ট ক্রিকেট অনিশ্চিয়তার মুখে

দেড়দিনেই কেপটাউন টেস্ট জিতল ভারত, টেস্ট ক্রিকেট অনিশ্চিয়তার মুখে

Online Desk জানুয়ারি 5, 2024
1704023942_bumrah-1.jpg

স্পোর্টস ডেস্ক :কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় পেল ভারতীয় দল। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল ভারত। দেড় দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। পেসাররাই নির্ণায়ক হয়ে গেলেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে শতরান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। তবে তাঁর পক্ষে হার বাঁচানো সম্ভব হয়নি। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭৯ রান। টি-২০ ফর্ম্যাটের মতো ব্যাটিং করে এই সামান্য টার্গেট পেরিয়ে গেলেন ভারতের ব্যাটাররা।

কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম সেশনেই বোঝা গিয়েছিল, এই ম্যাচ ৫ দিনে গড়াবে না। কিন্তু পুরো ২ দিনও যে ম্যাচ হবে না, সেটা বোধহয় কেউই ভাবতে পারেননি। বুধবার প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর প্রথম ইনিংসে ভারতীয় দল ১৫৩ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট খুইয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৬ রানে। শতরান করেন এইডেন মার্করাম (১০৬)। এছাড়া দক্ষিণ আফ্রিকার অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। ভারতের টার্গেট ছিল ৭৯। যশস্বী জয়সোয়াল (২৮), শুবমান গিল (১০) ও বিরাট কোহলির (১২) উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ১৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। ৪ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার।

Post Views: 65

Continue Reading

Previous: পুরো পরিবার জেলে যাবে:শুভেন্দু অধিকারী
Next: তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন দর্শন চৌধুরী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.