Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ভারত, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে

টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ভারত, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে

Online Desk ফেব্রুয়ারি 1, 2025
WhatsApp-Image-2025-02-01-at-12.02.45_e8bd4395.jpg

ওঙ্কার স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরল ভারত। পুণেয় ইংল্যান্ডকে ১৫ রানে হারালেন সূর্যকুমার যাদবের দল। সঞ্জু ও সূর্যকুমারের ধারাবাহিক ব্যর্থতার মাঝে ব্যাট হাতে দাপট দেখালেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। ভারতীয় স্পিনারদের ঘুর্নিতে ফের একবার নাজেহাল ব্রিটিশ ব্যাটাররা । এই ম্যাচে কনকাশন পরিবর্ত হিসাবে টি২০ অভিষেক হল হর্ষিত রানার। দলের জয়ে বড় ভূমিকা নিলেন তিনি। ৪ ওভারে ৩ উইকেট নিয়ে হর্ষিত বুঝিয়ে দিলেন কেন তাঁর উপর এত ভরসা করেন ভারতীয় কোচ । এই ম্যাচেও উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। শুরুতে চাপে পড়েও কেকেআরের দুই বোলারের অসাধারণ পারফরম্যান্সে ভর করে ম্যাচ ও সিরিজ জিতল ভারত।
পুনেতে সিরিজের প্রথম টস হারল সূর্য যাদব।প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন কঠিন পরীক্ষার সামনে। তখনই দলের হাল ধরেন রিঙ্কু। পরে শিবম দুবে ও হার্দিক পাণ্ড্যর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮১ রানের সম্মানজনক টার্গেট দেয় ইংল্যান্ডকে।
রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্ত দুই ওপেনার সল্ট ও ডাকেট আউট হওয়ার পর ছন্দপতন হয় ইংল্যান্ডের। ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
পুনের এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবার সিরিজ হেরেছিল ভারত। সেই মাঠেই টি- টোয়েন্টি সিরিজ পকেটে পুরল ভারত।
এখন মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচে নিয়ম রক্ষার জন্য নামবে ভারত।

Post Views: 83

Continue Reading

Previous: মধ্যবিত্তকে গুরুত্ব, ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে, বাজেটে জানালেন নির্মলা
Next: কানাডা এবং মেক্সিকোর পরে এবার চিনের পণ্যে বাড়তি শুল্কের ঘোষণা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.