Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পার্কিং নিয়ে বচসা, মোহালিতে খুন বাঙালি বিজ্ঞানী

পার্কিং নিয়ে বচসা, মোহালিতে খুন বাঙালি বিজ্ঞানী

Online Desk মার্চ 13, 2025
abhishek-swarnakar.jpg

ওঙ্কার ডেস্ক: পার্কিং নিয়ে বচসা। আর তার জেরে বাঙালি বিজ্ঞানীকে খুন করা হল পাঞ্জাবের মোহালিতে। নিহত বিজ্ঞানীর নাম অভিষেক স্বর্ণকার (৩৯)। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে (আইআইএসইআর) কর্মরত ছিলেন অভিষেক। এই ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহালিতে ভাড়া বাড়িতে থাকতেন অভিষেক। তাঁর বাবা মায়ের সঙ্গে থাকতেন ওই বিজ্ঞানী। পরিবারের অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে বচসা তৈরি হয় মন্টি নামের এক প্রতিবেশীর সঙ্গে। সেই সময় মন্টি তাঁকে ধাক্কা এবং কিল-ঘুষি মারে। তার ফলে অভিষেক ঘটনাস্থলেই পড়ে যান এবং তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, সম্প্রতি অভিষেকের কিডনি প্রতিস্থাপন হয়েছিল বলে পরিবারের দাবি। তাঁর ডায়ালিসিসও চলছিল। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিক ভাবে ভেঙে পড়েছে তাঁর পরিবার।
ইতিমধ্যে এই ঘটনায় অভিষেকের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মন্টি এবং অন্যান্য স্থানীয়রা তাঁর বাইকের পাশে দাঁড়িয়ে ছিলেন। অভিষেক নিজের বাইক সরাতে এলে বচসা শুরু হয় তাঁর সঙ্গে। মন্টি তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনায় শোকে পাথর অভিষেকের পরিবার।

Post Views: 116

Continue Reading

Previous: স্বামী চিকিৎসক, স্ত্রী আইনজীবী, একই পরিবারের চার জনের দেহ উদ্ধার চেন্নাইয়ে
Next: ক্রাচ নিয়ে রাজস্থান রয়্যালস-এর অনুশীলনে দ্রাবিড়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.