Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিন সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিন সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

Online Desk জুন 15, 2025
20250612_155031.jpg

ওঙ্কার ডেস্ক: গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার তদন্তে তিন প্রশ্ন সামনে রেখে এগোচ্ছেন তদন্তকারীরা। দুর্ঘটনার পর অনেকে দাবি করেছিলেন পাখির ধাক্কার জেরে বিপর্যয়ের মধ্যে পড়েছিল বিমানটি। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন তদন্তকারীরা।

বিমান দুর্ঘটনার তদন্তকারী দলের দাবি, পাখির ধাক্কার কারণে বিমান দুর্ঘটনা ঘটেনি। তদন্তকারীরা মূলত তিনটি প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রথমত, বিমানের ইঞ্জিন থ্রাস্টে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। দ্বিতীয়ত, এয়ার ইন্ডিয়ার বিমানটির ডানায় কোনও সমস্যা ছিল কি না।তৃতীয়ত, দুর্ঘটনার আগে বিমানের ল্যান্ডিং গিয়ার অনেক ক্ষণ ধরে খোলা অবস্থায় ছিল। কেন ল্যান্ডিং গিয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হয়নি, তাতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বিমানে ২৪১ জনেরই। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। বিমানে যে ২৪২ জন ছিলেন তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। যাত্রীদের মধ্যে ১০৪ জন পুরুষ এবং ১১২ জন মহিলা ছিলেন। এ ছাড়া দুই নবজাতক-সহ ১৪ জন শিশু ছিল। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিশপ্ত ওই বিমানে ছিলেন।

Post Views: 233

Continue Reading

Previous: বিজেপির পার্টি অফিসের তালা ভেঙেছে পুলিশ !! পাল্টা থানা ঘেরাও বিজেপির
Next: অপেক্ষার অবসান; ফের চালু উত্তরবঙ্গগামী ট্রেন, কৃষ্ণনগর হয়ে যাত্রা শুরু হামসফর এক্সপ্রেসের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.