Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারকে নিশানা অমিত শাহের

সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারকে নিশানা অমিত শাহের

Online Desk মার্চ 28, 2025
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: অনুপ্রবেশ নিয়ে ফের একবার মমতা সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে অভিবাসন এবং বিদেশি নাগরিক বিল, ২০২৫। এদিনই এই বিল নিয়ে আলোচনার সময় শাহ লোকসভা কক্ষে দাঁড়িয়ে বাংলার সরকারকে তোপ দাগেন তিনি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিলটি পেশ করেন লোকসভায়। সেই বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের থেকে জমি না পাওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে ৪৫০ কিলোমিটার কাঁটাতার দেওয়ার কাজ থমকে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছেন। তিনি আরও বলেন, ‘যদি কেউ এই দেশের উন্নয়নে অবদান রাখার জন্য এখানে আসতে চান, তাঁদের সব সময় স্বাগত জানানো হবে। কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য যাঁরা ঝুঁকিপূর্ণ, তাঁদের এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এই দেশ কোনও ধর্মশালা নয়।’

অন্যদিকে অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবির সমাজমাধ্যমে জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিএসএফের কাজের এলাকা ১৫ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৫০ কিলোমিটার করে দেওয়া হয়েছে। অথচ গুজরাতে তা ৮০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটারে কমিয়ে আনা হয়েছে। তৃণমূলের দাবি, সীমান্তে বিএসএফের কাজের ব্যর্থতা ঢাকতে বাংলার উপর দায় চাপাচ্ছেন শাহ।

Post Views: 73

Continue Reading

Previous: ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন
Next: ৩০ এপ্রিল থেকে শুরু চারধাম যাত্রা, নিষেধাজ্ঞা ভিডিয়ো ও রিল বানানোয়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.