Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চণ্ডীগড়ে নাকা চেকিং এর সময় গাড়ির ধাক্কা, নিহত পুলিশ কনস্টেবল-সহ ৩

চণ্ডীগড়ে নাকা চেকিং এর সময় গাড়ির ধাক্কা, নিহত পুলিশ কনস্টেবল-সহ ৩

Online Desk মার্চ 14, 2025
qqqqqqqqqq.jpeg

ওঙ্কার ডেস্ক: নাকা চেকিং এর সময় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের, এক হোমগার্ড-সহ তিন জনের। শুক্রবার জিরাকপুর-চণ্ডীগড় ব্যারিয়ারের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। হোলির জন্য নিজের বাড়ি যাওয়ার পথে শুক্রবার ভোরে গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবকেরও মৃত্যু হয়েছে। এদিন ভোরে রাস্তা আটকে নাকা চেকিং করার সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর আড়াইটে নাগাদ কনস্টেবল সুখদর্শন এবং হোমগার্ড রাজেশ একটি গাড়ি চেক করছিলেন, সেই সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে।ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জসবিন্দর সিং বলেন, ‘চণ্ডীগড়-জিরাকপুর ব্যারিয়ারে যানবাহন চেকিং চলছিল, সেই সময় গাড়িটি দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে।’ তিনি আরও বলেন, ‘নাকা-তে কর্তব্যরত একজন কনস্টেবল, একজন হোমগার্ড এবং একজন সাধারণ নাগরিক এই ঘটনায় মারা গেছেন।’

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ডিএসপি জানান, ৩০ বছর বয়সী যে সাধারণ ব্যক্তির মৃত্যু ঘটেছে ঘটনার সময় তাঁর গাড়ি চেক করছিলেন পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি তাঁর গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁকে ধাক্কা মারে ঘাতিক গাড়িটি। তিনি গুরুগ্রামের একটি ফোন কোম্পানিতে কাজ করতেন বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে চণ্ডীগড়ের কাছে মুল্লানপুরে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। অন্যদিকে, ঘটনার সময় ঘাতক গাড়ির চালক মদ্যপ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ডিএসপি।

Post Views: 60

Continue Reading

Previous: সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে কে হচ্ছেন চৈতন্য মহাপ্রভু?
Next: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা! উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.