Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ঘুরতে যাবেন বলে ঠিক করেছেন, সেই মত টিকিট কাটলেন ট্রেনের। টিকিট কনফার্মড হয়ে গেলেও যাত্রীকে সংরক্ষিত আসন দিতে পারেনি রেল। সে জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চার যাত্রীকে সফর করতে হয়েছে। এই দোষে ওই চার যাত্রীকে ২০ হাজার টাকা দিতে হবে ভারতীয় রেলকে, এমনটাই নির্দেশ দিল ভোজপুর কনজ়ুমার রিড্রেসাল কমিশন।
এক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চার যাত্রী উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পটনা এক্সপ্রেসে। ট্রেনে উঠে তাঁরা দেখেন, তাঁদের কনফার্মড আসনে যাত্রা করছিলেন রেলের কর্মীরা। ওই কর্মীদের চার যাত্রী আসন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও তাঁরা কানে তোলেননি। কৃষ্ণপ্রতাপ সিংহ এবং কমলকিশোর সিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, রেল ঠিকঠাক পরিষেবা না দেওয়ার কারণে ওই চার যাত্রীর ‘মানসিক, শারীরিক এবং আর্থিক ভোগান্তি’ হয়েছে। টিকিটের দাম ছিল ১,৮৭৬ টাকা ৮০ পয়সা। উত্তর-মধ্য রেল এবং ভারতীয় রেলকে ৬০ দিনের মধ্যে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে ফেরত দিতে হবে ওই চার যাত্রীকে। সময়ের মধ্যে তা দেওয়া না হলে ১০ শতাংশ বার্ষিক সুদের হারে ওই যাত্রীরা টাকা আদায় করতে পারবেন। এই বিষয়ে চার মামলাকারীর দাবি, তাদের টাকা রেলের তরফ থেকে কেটে নেওয়ার পরে অনেকবার রেল অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

Post Views: 69

Continue Reading

Previous: মহারাষ্ট্রে বিষমদের বলি ১৫! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু
Next: সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.