Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে বিষমদের বলি ১৫! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু

মহারাষ্ট্রে বিষমদের বলি ১৫! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু

Online Desk মে 29, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: বিষমদ কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রে। নেশার বিষ পানীয় খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৫ জন। বিষ মদ খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও বহু মানুষ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্রের পিম্পরী-চিঞ্চওয়াড় জেলায় এই ঘটনা ঘটেছে। ওই জেলার দাপোড়ী এবং ফুগেবাড়ী এলাকায় বিষমদ খেয়ে প্রাণ হারিয়েছেন আট জন। পুণের কালে পড়ল এলাকায় মারা গিয়েছেন তিন জন, ইদপসর এলাকায় প্রাণ হারিয়েছেন দু’জন এবং হাসপাতালে মৃত্যু হয়েছে আরও দু’জনের। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই বিষমদ সরবরাহের পিছনে রয়েছেন যোগেশ ওয়াংখেড়ে নামে এক ব্যবসায়ী। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না। এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

পুলিশের এক আধিকারিক জানান, যোগেশ ওয়াংখেড়ে ওই বিষমদ তৈরি করেছিলেন। সেই মদ জেলার বিভিন্ন দোকানে সরবরাহ করেন তিনি। দোপাড়ী, ফুগেবাড়ী, ইডপসর এবং কালে পড়ল এলাকার মানুষজন নেশার জন্য সেই বিষমদ খেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। যার ফলে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। মুখ থেকে গ্যাঁজলা বের হওয়ার পাশাপাশি বমিও শুরু হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় ১৫ জনের।

Post Views: 88

Continue Reading

Previous: রাজস্থানে কুপিয়ে খুন করে গাড়িসহ দেহ জ্বালিয়ে দিল এক পরিবারের চার সদস্যকে
Next: টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.