Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে ২০ কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের বৃদ্ধা

‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে ২০ কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের বৃদ্ধা

Online Desk মার্চ 17, 2025
digital-arrest.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ডিজিটাল অ্যারেস্ট’ এর ফাঁদে পড়ে ২০ কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের এক বৃদ্ধা। সাইবার প্রতারকদের পাতা এই ফাঁদে পড়ে তিন মাস গৃহবন্দি ছিলেন ওই বৃদ্ধা। গোটা বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বইয়ের পুলিশ।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ওই বৃদ্ধাকে প্রতারকরা পুলিশ পরিচয় দিয়ে ফোন করেছিল। গত বছর ২৬ ডিসেম্বর তাঁকে ফোন করে প্রতারকরা। তাঁর আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপ চালানো হচ্ছে বলে দাবি করা হয়। বলা হয়, আধার নম্বর ব্যবহার করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যে অ্যাকাউন্টে বেআইনি উপায়ে আর্থিক লেনদেন করা হচ্ছে। প্রতারকদের সেই কথা বিশ্বাস করে নেন বৃদ্ধা। এরপর বৃদ্ধাকে জানানো হয় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। প্রতারকদের কথায় ভয় পেয়ে ওই বৃদ্ধা তাদের নির্দেশে দফায় দফায় টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান। ধাপে ধাপে মোট ২০ কোটি ২৫ লক্ষ টাকা পাঠানোর পর তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হচ্ছে। এর পর থানার দ্বারস্থ হন তিনি।

বৃদ্ধার অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও টাকা উদ্ধার না করতেও পারলেও এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছেন তদন্তকারীরা। সাইবার বিশেষজ্ঞদের মতে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কিছু হয় না। এমন কিছু যদি ঘটে তাহলে পুলিশে জানানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।

Post Views: 90

Continue Reading

Previous: মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা শিকার অভিনেত্রী অদ্রিজা রায়
Next: যাদবপুরে পঠনপাঠন শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.