Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলতি মাসের প্রথম ‘মন কি বাত’-এ নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসায় মোদী

চলতি মাসের প্রথম ‘মন কি বাত’-এ নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসায় মোদী

Online Desk জানুয়ারি 19, 2025
modi.png

ওঙ্কার ওয়েব ডেস্ক: রবিবার ২০২৫ সালের প্রথম ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করলেন। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কুম্ভমেলার প্রসঙ্গও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেছেন, নির্বাচন কমিশনকে আধুনিকীকরণ করে ক্রমে নির্বাচন প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। এজন্যে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে।
সূত্রের খবর, আগামী ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস। ওইদিনটি ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবেও পালিত হবে। এদিন নির্বাচন কমিশনের প্রশংসা করে ‘মন কি বাত’-এ মোদী বলেছেন, ভারত গণতন্ত্রের জন্মদাত্রী। উল্লেখ্য, চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটিই এমাসের শেষ ‘মন কি বাত’। কারণ মাসের শেষ রবিবারে অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।
এদিন ‘মন কি বাত’-এ মোদী বলেছেন, ভারতের সংবিধান প্রণেতা ভীম রাও আম্বেদকর চেয়েছিলেন সকলে যেন পারস্পরিক স্বার্থের কল্যাণে একত্রে কাজ করি। চলতি মাসের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের সংবিধান প্রণয়নের ৭৫তম বার্ষিকী।
অন্যদিকে, মোদী প্রয়াগরাজে চলা মহাকুম্ভ নিয়েও বক্তব্য পেশ করেছেন। মোদী বলেছেন, মহাকুম্ভ দর্শনে এসেছেন জাতিধর্ম নির্বিশেষে মানুষ। মহাকুম্ভে মানুষের সঙ্গে মানুষের কোনও ভেদাভেদ নেই। বিশ্বজনীন মহাকুম্ভের জন্যে সমস্ত ভারতীয় নাগরিকেরই গর্বিত হওয়া উচিত।

ভিডিও দেখুন-

Post Views: 96

Continue Reading

Previous: সইফের আক্রমণকারী গ্রেফতার, ধৃত দুষ্কৃতী বাংলাদেশি বলে দাবি মুম্বই পুলিশের
Next: দুর্গাপুরে বন্ধ কারখানায় দুই শ্রমিকের রহস্যমৃত্যু

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.