Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুতে ফের অগ্নিকাণ্ড

প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুতে ফের অগ্নিকাণ্ড

Online Desk জানুয়ারি 30, 2025
fire-mahakumbh.jpg

ওঙ্কার ডেস্ক: বিপর্যয় কিছুতেই পিছু ছাড়ছে না মহাকুম্ভের। পদপিষ্টের ঘটনায় ৩০ জন মানুষের মৃত্যুর পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় সকাল নাগাদ আগুন লাগে। আগুনের জেরে ১৫টি তাঁবু পুড়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন চাটনাগ ঘাটের কাছে তাঁবুতে আগুন লাগে। ঘটনার পর তড়িঘড়ি পৌঁছয় দমকল বাহিনী। রাস্তা না থাকায় তাঁবুর কাছে পৌঁছতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় দমকল বাহিনীকে। যদিও ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বুধবার ভোরে মৌনি অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে হুড়োহুড়ির জেরে মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। যার ফলে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে। ওই ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। গত ১৯ জানুয়ারি মহাকুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর ফের অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার প্রশ্নটি আবার সামনে চলে এল।

Post Views: 98

Continue Reading

Previous: অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা
Next: ট্যাব কেলেঙ্কারিতে ধৃত প্রধান শিক্ষককে আদালতে পেশ করল পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.