Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জ্বালানি বন্ধ করলে কেন?’, দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটের কথোপকথন প্রকাশ্যে

‘জ্বালানি বন্ধ করলে কেন?’, দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটের কথোপকথন প্রকাশ্যে

Online Desk জুলাই 12, 2025
pilot.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ফলে মৃত্যু হয় ২৬০ জনের। সেই দুর্ঘটনার আগে পাইলটদের মধ্যে কী কথোপকথন হয়েছিল তা প্রকাশ্যে এল। বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো শনিবার তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পাইলটদের মধ্যে কী কথোপকথন হয়েছিল।

১৫ পাতার রিপোর্টে বলা হয়েছে এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করেন, ‘কেন তুমি জ্বালানি বন্ধ করলে?’ অপর জন তার জবাবে বলেন, ‘আমি কিছু বন্ধ করিনি।’ তবে কে কোন কথাটি বলেছেন তা স্পষ্ট হয়নি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রানওয়ে ছাড়ার কিছু ক্ষণের মধ্যে ইঞ্জিন-১ এবং ইঞ্জিন-২ বন্ধ হয়ে যায়। ওড়া শুরু করে যাত্রীবাহি বিমানটি যখন গতি নেওয়া শুরু করে সেই সময়ে দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিনে জ্বালানি না পৌঁছনোয় কিছুক্ষণের মধ্যে বিমানের গতি কমতে শুরু করে। সেই সঙ্গে নীচের দিকে নামতে থাকে বিমানটি। সেই মুহূর্তে দু’টি জ্বালানির সুইচ অন করে দেন পাইলটরা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বিমানটি ভেঙে পড়ে। তদন্তকারীরা জানান, ইঞ্জিন-২ সাময়িক ভাবে চালু হলেও ইঞ্জিন-১ আর চালু করা যায়নি।

উল্লেখ্য, ১২ জুন, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। বিমানটি যেখান ভেঙে পড়ে সেখানেও ১৮ জনের মৃত্যু হয়। ২৪২ জন আরোহীর মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ এবং এক জন কানাডিয়ান নাগরিক।

Post Views: 289

Continue Reading

Previous: IIM জোকা হোস্টেলে ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ,গ্রেফতার অভিযুক্ত
Next: ইস্টবেঙ্গলের আজীবন সদস্য হয়ে আপ্লুত সৌরভ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.